এক্সপ্লোর

Vikram Chatterjee Exclusive: 'মেয়েরা যেমন শাঁখা-সিঁদুর পরেন, তেমন কোনও বিবাহের চিহ্ন বহন করতে আমি রাজি'

Kuler Aachar Exclusive: 'আমি আর মধুমিতা দল বেঁধে সবাইকে রাগাতাম, খুনসুটি করতাম। যেদিন শ্যুটিং শেষ হল, সবাই বোধ হয় হাঁফ ছেড়ে বেঁচেছিল।'

কলকাতা: পর্দায় তাঁর চরিত্র আর বাস্তবে তাঁর ভাবনার মধ্যে বিশেষ অমিল নেই। পর্দার চরিত্রের মতো তিনিও বিশ্বাস করেন, বিয়ের পরে মেয়েদের নিজের পদবী বদলানোর প্রয়োজন নেই। কেন? কারণ তিনি নিজেও নিজের পদবী নিয়ে চলতেই ভালোবাসেন.. এসভিএফের প্রযোজনায় নতুন ছবি 'কুলের আচার'-এ সেই পদবী পরিবর্তনের গল্প বলতেই প্রথমবার পর্দায় মধুমিতা সরকার (Madhumita Sarcar)-এর সঙ্গে জুটি বাঁধলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)

প্রথমবার কাজ করার কেমন অভিজ্ঞতা হল মধুমিতার সঙ্গে? এবিপি লাইভকে (ABP Live) বিক্রম বলছেন, 'মধুমিতা নিজের কাজটা নিয়ে খুব ভাবনাচিন্তা করে। সহ অভিনেতা ভালো হলে নিজের চরিত্রটাও খুব ভালো করে ফুটিয়ে তোলা যায়। তবে হ্যাঁ, অফ ক্যামেরা আমরা গোটা ইউনিটের সঙ্গে প্রচন্ড মজা, খুনসুটি করেছি। আমি আর মধুমিতা দল বেঁধে সবাইকে রাগাতাম, খুনসুটি করতাম। যেদিন শ্যুটিং শেষ হল, সবাই বোধ হয় হাঁফ ছেড়ে বেঁচেছিল।'

পর্দায় তাঁরা ছাড়াও আরও এক জুটি ছিলেন। ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) ও সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee)। সিনিয়র অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কী কী শিখলেন? বিক্রম বলছেন, 'আমি আর নীলদা সেই 'ইচ্ছেনদী' ধারাবাহিক থেকে একসঙ্গে কাজ করছি। তারপর 'তানসেনের তানপুরা', 'রুদ্রবীণার অভিশাপ'-এও কাজ করলাম। তারপর 'কুলের আচার'। ওঁর সঙ্গে আমার একেবারে নিজের দাদার মতোই সম্পর্ক। পর্দায় অবশ্য উনি আমার বাবার ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতে ইন্দ্রাণীদির সঙ্গে আমার প্রথম কাজ। উনিও কাজটা খুব সাবলীলভাবে করিয়ে নিতে পারেন।'

পর্দায় বিক্রমের চরিত্র পদবী বদলানো নিয়ে গোঁড়া নয়, আর বিক্রম নিজে? অভিনেতা বলছেন, 'কেবল আমার নয়, আমার মনে হয় গোটা প্রজন্মেরই একই মতামত হবে। পদবী পরিবর্তনের তো প্রয়োজন নেই বটেই, বিয়ের পরে মেয়েদের বেশ কিছু অনর্থক নিয়ম মানতে হয় পোশাক বা সময়ে বাড়ি ফেরা নিয়ে। আমি সেই সব কিছুরও ঘোর বিরোধী। তবে হ্যাঁ, যদি আমার স্ত্রী বিয়ের চিহ্ন হিসেবে সিঁদুর পরেন আর আমাকেও বিয়ের চিহ্ন হিসেবে কিছু একটা পরতে বলেন, যেমন ধরুন কড়া, আমি সানন্দে সেই নিয়ম মেনে চলব। খালি যেন একটু স্টাইলিশ লাগে।'

আরও পড়ুন: Riddhi Sen Exclusive: 'পর্দায় রোম্যান্টিক দৃশ্য, কাট বললেই হেসে ফেলতাম আমি আর শুভশ্রীদি'

স্ত্রীর মন রাখার পরিকল্পনা এখনই! বাস্তব জীবনে বিয়ে নিয়ে কী ভাবছেন বিক্রম? হেসে ফেলে অভিনেতার উত্তর, 'বিয়ে যদি পরিকল্পনা করে হত, একদিনে তো আমার বিয়ে হয়ে যাওয়াই কথা। কাউকে তো আমায় বিয়ে করতে রাজি হতে হবে! এখনও কোনও পরিকল্পনা নেই, ভবিষ্যতে কেউ আমায় বিয়ে করতে রাজি হলে অবশ্যই বিয়ে করব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget