এক্সপ্লোর

Vikrant-Sheetal: জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর, পরিবারে আসছে খুদে সদস্য?

Vikrant-Sheetal: অল্ট বালাজির ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে প্রথম আলাপ হয় বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের। তারপরই ডেট করা শুরু করেন তাঁরা এবং ২০১৯ সালের নভেম্বরে রোকা করে আংটি বদল সারেন।

নয়াদিল্লি: গত বছর ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের (Sheetal Thakur) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। এবার শোনা যাচ্ছে বিবাহিত জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন দম্পতি। মা হতে চলেছেন শীতল (pregnant)। জাতীয় বিনোদন পত্রিকা সূত্রে খবর এমনই। 

সন্তানসম্ভবা শীতল ঠাকুর, বাবা হতে চলেছেন বিক্রান্ত

বিক্রান্ত ও শীতলের মনে এখন খুশির ঢেউ। প্রথম সন্তান আসতে চলেছে তারকা দম্পতির কোলে। অন্তঃসত্ত্বা শীতল ঠাকুর। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে উৎসুক ও উত্তেজিত শীতল-বিক্রান্ত। 

অল্ট বালাজির ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে প্রথম আলাপ হয় বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের। তারপরই ডেট করা শুরু করেন তাঁরা এবং ২০১৯ সালের নভেম্বরে রোকা করে আংটি বদল সারেন। বিয়ের পরের জীবন বা স্ত্রী সম্পর্কে কখনওই বিশেষ কিছু বলেন না অভিনেতা। তবে এক সাক্ষাৎকারে স্ত্রী শীতলকে প্রশংসায় ভরিয়েছিলেন বিক্রান্ত। তিনি জানিয়েছিলেন বিয়ের পর জীবন তাঁর দুর্দান্ত কাটছে। সাক্ষাৎকারে বলেন, 'হ্যাঁ, অনেক কিছুই এখন বদলে গেছে। আমার নিজেরই খুব অন্যরকম লাগে কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি, এর থেকে বেশি আর কীই বা চাইতে পারি।'

কর্মক্ষেত্রে, বিক্রান্ত মেসিকে সম্প্রতি দেখা গিয়েছে 'মেড ইন হেভেন', 'গ্যাসলাইট' ও 'মুম্বইকর'-এ। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ইয়ার জিগরি', 'সেক্টর ৩৬', '১২থ ফেল' ও 'ফির আই হসিন দিলরুবা'র মতো কাজ। এছাড়া, শোনা যাচ্ছে বিক্রান্ত মেসি এবার কাজ করবেন নতুন পরিচালক নীরঞ্জন আয়েঙ্গরের (Niranjan Iyengar) সঙ্গে। ছবিতে মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বিক্রান্ত। তবে আরও আকর্ষণীয় বিষয়, এই ছবি তৈরি হবে রাস্কিন বন্ডের (Ruskin Bond) গল্পের ওপর ভিত্তি করে। তবে কোন গল্প বা ছবির কী নাম, এখনও সে বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য মেলেনি।

আরও পড়ুন: Munna Bhai 3: মুন্না ভাইকে জড়িয়ে ধরলেন সার্কিট, ভাইরাল ভিডিও উস্কে দিল 'মুন্না ভাই ৩'-এর জল্পনা

অন্যদিকে, 'আপস্টার্টস', 'ব্রিজ মোহন অমর রহে', 'ছপ্পড় ফাড় কে'র মতো একাধিক ছবি ও ওয়েব সিরিজে দেখা গেছে শীতল ঠাকুরকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'ব্রোকেন বাট বিউটিফুল' সিরিজে বিক্রান্তের সঙ্গে কাজ করেছিলেন শীতল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget