এক্সপ্লোর

ডেটিং করলেও কবিতাকে বিয়ে করতে চাননি বিনোদ! দেখুন পুরানো ভিডিও

মুম্বই: প্রথম স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর কবিতা দফতরিকে বিয়ে করেছিলেন বলিউডের সদ্যপ্রয়াত অভিনেতা বিনোদ খান্না। কবিতা বিনোদের থেকে ১৩ বছরের ছোট। বিনোদের প্রথম স্ত্রীর দুই সন্তান রাহুল ও অক্ষয় খান্না। দ্বিতীয় স্ত্রী কবিতারও দুই সন্তান। কন্যা শ্রদ্ধা ও ছেলে সাক্ষী। বলিউডের প্রয়াত তারকা বিনোদের আধ্যাত্মিক জগতের প্রতি আকর্ষণের কারণেই তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। ওশোর শিষ্যত্ব গ্রহণ করে আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন বিনোদ। ১৯৭৮-এ কেরিয়ারের মধ্যগগনে এক সাংবাদিক বৈঠকে ফিল্ম কেরিয়ার ছাড়ার ঘোষণা করেছিলেন। পরিবারের কাছ থেকে দূরে আমেরিকায় থাকার কারণে প্রথম স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে বিনোদের সম্পর্কে চিড় ধরে। আর এরই ফলশ্রুতি বিবাহবিচ্ছেদ। দুই দশক আগে সেলিব্রিটি টক শো ‘রঁদেভু উইথ সিমি গারওয়াল’-এ বিনোদ তাঁর রাজনীতিতে যোগদান, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ থেকে শুরু করে তাঁর দুটি বিয়ে সহ ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কথা জানিয়েছিলেন। ওই শো-তেই কবিতা তাঁর উচ্চশিক্ষা, বিনোদের সঙ্গে তাঁর প্রেমকাহিনী, স্বামীর প্রথম স্ত্রীর দুই সন্তানের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা বিস্তারিত জানিয়েছিলেন। kavita-vinod-khanna2 ওই টক শো-তে সিমি বিনোদকে ওশোর সঙ্গে তাঁর যোগদানে পরিবারে কী প্রতিক্রিয়া হয়েছিল, তা জানতে চেয়েছিলেন। উত্তরে বিনোদ বলেন, পরিবার খুবই অসন্তুষ্ট ছিল। আমি পরিবারের সঙ্গে ভালোমতোই যোগাযোগ রেখেছিলাম। এমন নয় যে, আমি পালিয়ে গিয়েছিলাম। আমি সবকিছুরই যোগান দিয়ে যাচ্ছিলাম।আর সেটা ছিল মাত্র কয়েক বছরের জন্য। ওই টকশো-তে বিনোদের সঙ্গে পরে যোগ দেন কবিতা। তখন কবিতা ৩৭ বছরের। তিনি জানান, তাঁর স্বামী সিনেমার তারকা বলে কখনই মাথা ঘামাতেন না তিনি। কখনও তাঁর মনেও হয়নি যে, তিনি একজন সিনেমা তারকাকে বিয়ে করেছেন। এরপর বিনোদ ও কবিতা তাঁদের প্রেমে পড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত ঘটনার কথা খোলাখুলি জানান। যখন বিনোদ ও কবিতার প্রথম দেখা হয় তখন তাঁদের বয়স যথাক্রমে ৪১ ও ২৮। কবিতার কথায়, বিনোদের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে তাঁদের প্রথম আলাপ। অথচ ওই পার্টিতে তাঁর নিমন্ত্রণ ছিল না। বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। কবিতা বলেছিলেন, এটা বোধহয় ভবিতব্য হল। কারণ, এর আগে বা পরে এভাবে কোনও পার্টিতে তিনি যাননি। বিনোদ বলেন, ওই পার্টির পর তিনি কবিতাকে ফোন করতেন। কিন্তু কবিতা তা উপেক্ষাই করতেন। কবিতা বলেছেন, বিনোদের সঙ্গে ডেটিংয়ের পরিণতি সম্পর্কে তিনি জানতেন। বিনোদ তিনি অন্তত পাঁচবার ফোন করে দেখা করতে বলতেন। কিন্তু প্রতিবারই না বলতেন তিনি। এভাবে একমাস চলার পর ফোনে তাঁরা দীর্ঘ সময় কথা বলতেন। বিভিন্ন পার্টিতে দেখা হত। তারপর দেখা দেখাসাক্ষাত বাড়তে থাকে। টক শো-তে কবিতা এরপর খোলাখুলিভাবে জানান, বিনোদ প্রথমেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি তাঁকে বিয়ে করতে চান না। কিন্তু এ কথা জানার পরও কবিতার সম্পর্ক বজায় রাখেন।কারণ,তিনি বিনোদের সঙ্গে মেলামেশা পছন্দ করতেন। তাঁর পরিবার বিনোদের সঙ্গে সম্পর্কে আপত্তি জানিয়েছিল। শুধু পরিবারই নয়, বন্ধুবান্ধবদেরও প্রত্যকেরই আপত্তি ছিল। বিনোদ জানিয়েছেন, এভাবে চলার মধ্যে তিনি কবিতার আরও বেশি করে প্রেমে পড়েন। এরপর তিনি বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাব শুনে অবাক হয়ে গিয়েছিলেন কবিতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget