এক্সপ্লোর

Oscar Slap Controversy: ভারতে উইল স্মিথ কৌতুক অভিনেতাদের 'হাতের বদলে আইনি পথে চড়' মারতে শিখবেন: বীর দাস

Oscar Slap Controversy: উল্লেখ না করেই ভারতে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জায়গা স্পষ্ট করলেন বীর। বিগত কয়েক বছরে একাধিক ভারতীয় কৌতুক অভিনেতা আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন।

নয়াদিল্লি: সম্প্রতি অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরে বিতর্কের মুখে পড়েন অভিনেতা উইল স্মিথ (Will Smith)। ফলে এবার তাঁর ভারতে আসা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। একাধিক নেটিজেনের মতোই স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসও (Vir Das) মন্তব্য করেছেন এই ব্যাপারে। প্রসঙ্গত, অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে থাকা ক্রিস রকও (Chris Rock) পেশায় স্ট্যান্ড আপ কমেডিয়ান। তাঁকে চড় মেরেছিলেন উইল।

বীর দাসের পোস্ট

উইল স্মিথের ভারতে আগমন নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন বীর। মজার পোস্টে তিনি লেখেন, 'উইল স্মিথ ভারতে এসেছেন? ভাল। এবার তিনি হাত দিয়ে কৌতুক অভিনেতাদের থাপ্পড় মারা বন্ধ করে এবং আইনি মামলা দিয়ে তাঁদের চড় মারা শুরু করতে শিখতে পারবেন।' 

উল্লেখ না করেই ভারতে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জায়গা স্পষ্ট করলেন বীর। বিগত কয়েক বছরে একাধিক ভারতীয় কৌতুক অভিনেতা আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মানুষের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে, বীর দাসকেই তাঁর বিতর্কিত 'আমি দুটো ভারত থেকে আসি' ('I come from two Indias') মন্তব্যের জন্য আইনি জটিলতার মুখে পড়তে হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vir Das (@virdas)

তবে উইল স্মিথের প্রতি বীর দাসের এই 'ওয়েলকাম নোট' বেশ সাড়া ফেলেছে নেট মহলে। 

আরও পড়ুন: 300 Crore Club Movies: ৩০০ কোটির ক্লাবে 'কেজিএফ চ্যাপ্টার টু', আর কোন কোন ছবি রয়েছে এই তালিকায়?

অস্কার ২০২২-এর 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান অভিনেতা উইল স্মিথ। সেই মঞ্চেই বিতর্কে জড়ান উইল স্মিথ। সঞ্চালনার অংশ হিসেবেই একাধিক মজার কথা ও মস্করা করছিলেন ক্রিস রক। সেই সময়েই কথা প্রসঙ্গে ওঠে অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের (Jada Pinkett-Smith) কথা। উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে মজা করে ক্রিস বলেন তাঁকে নাকি জিআই জেন ২ (GI Jane 2)-এর মতো দেখতে। তাতেই রেগে কাঁই উইল স্মিথ। আচমকাই হনহন করে স্টেজে উঠে পড়েন তিনি। এবং কিছু বুঝে ওঠার আগে সকলের সামনে মঞ্চেই ক্রিস রককে সজোরে চড় মারেন উইল স্মিথ। এই বিতর্কের পর প্রথম ভারতে এলেন অভিনেতা।

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget