এক্সপ্লোর

দিল্লিতে আজ বিরুষ্কার রিসেপশন, কী কী আয়োজন

নয়াদিল্লি: জল্পনা ছিলই। সেই জল্পনা সত্যিও হল। ইতালিতে গিয়ে বিয়ে সেরে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এরপর মধুচন্দ্রিমা পর্ব সেরে দেশে ফিরে এসেছেন হাইপ্রোফাইল নবদম্পতি। আজ দিল্লিতে বিয়ের জমকালো রিসেপশন। বিয়ের মতো রিসেপশনও যে নজরকাড়া হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। দিল্লিতে আজ বিরুষ্কার রিসেপশন, কী কী আয়োজন বিয়ের মতো রিসেপশনের বিস্তারিত নিয়েও রয়েছে গোপনীয়তা। যদিও কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, রিসেপশন সংক্রান্ত কিছু তথ্য তারা জানতে পেরেছে। সংবাদমাধ্যমে দাবি, রিসেপশনে পঞ্জাবি শিল্পী গুরদাস মান গান গাইতে পারেন। কোথায় হচ্ছে রিসেপশন দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভে। তাজ হোটেলের দরবার হলে রিসেপশনের আয়োজন করেছেন বিরুষ্কা। তাজ হোটেলের দরবার হলে অনুষ্ঠিত হবে এই রিসেপশন। আয়োজন করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার। এন্ট্রি পাশ বা নিমন্ত্রণ না থাকলেও সংবাদমাধ্যম বা অতিথিদের ভেতরে যেতে দেওয়া হবে না। দিল্লিতে আজ বিরুষ্কার রিসেপশন, কী কী আয়োজন বিশেষ অতিথি হিসেবে যাঁরা থাকতে পারেন সবাই জানেন যে, বিরাট কোহলির দলের সহ খেলোয়াড়রা এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলছেন। অনুষ্কার বন্ধুবান্ধবও মুম্বইতে রয়েছেন। তাই দিল্লির রিসেপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে দেখা যেতে পারে। পার্টিতে আসতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিসিসিআই সভাপতি সি কে খন্না ও আইপিএলের সভাপতি রাজীব শুক্লা। এছাড়াও থাকতে পারেন অনুষ্কা ও বিরাটের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। এমন একটা অনুষ্ঠানে বিরুষ্কার পোশাকও যে নজরকাড়া হবে, তা নিঃসন্দেহেই বলা যায়। রিসেপশনের পোশাক তৈরির দায়িত্ব রয়েছেন বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁদের বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন সব্যসাচী।

সেরা শিরোনাম

Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
Mithun Chakraborty: টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget