এক্সপ্লোর

Virat Kohli on Twitter:‘গর্বিত স্বামী ও বাবা’, এবার ট্যুইটারে বায়ো বদল বিরাট কোহলির

গত ১১ জানুয়ারি সেলিব্রিটি জুটির প্রথম সন্তানের জন্ম হয়। তাঁদের কন্যার ছবি এক ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কিন্তু লোকচক্ষুর আড়ালেই তাঁদের সন্তানকে রাখতে চান বিরুষ্কা (Virushka) জুটি। তাঁদের কন্যাসন্তানের ছবি না তুলতে আলোকচিত্রীদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন বিরাট ও অনুষ্কা।

নয়াদিল্লি: সদ্যই বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে প্রথম সন্তান আসার খুশিতে এখন ডগমগ বিরাট ও অনুষ্কা। অনুষ্কার সেই খুশিতে নয়া মাত্রা যোগ হল। তাঁর স্বামী নিজের ট্যুইটারের বায়ো পরিবর্তন করলেন। বিরাটের পরিবর্তিত বায়োতে লেখা হয়েছে, ‘এক গর্বিত স্বামী ও বাবা’। Virat Kohli on Twitter:‘গর্বিত স্বামী ও বাবা’, এবার ট্যুইটারে বায়ো বদল বিরাট কোহলির গত ১১ জানুয়ারি সেলিব্রিটি জুটির প্রথম সন্তানের জন্ম হয়। তাঁদের কন্যার ছবি এক ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কিন্তু লোকচক্ষুর আড়ালেই তাঁদের সন্তানকে রাখতে চান বিরুষ্কা (Virushka) জুটি। তাঁদের কন্যাসন্তানের ছবি না তুলতে আলোকচিত্রীদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন বিরাট ও অনুষ্কা। বিরাট বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়ার চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই ফিরে এসেছেন বিরাট। নিজের সন্তানকে বড় করে তোলার পরিকল্পনা সম্পর্কে এক সাক্ষাৎকারে বিরাট বলেছিলেন যে, আমার কেরিয়ারের কোনও অংশ বাড়িতে প্রতিফলিত হোক, তা আমি চাই না। গত ১১ জানুয়ারি বিকেলে বিরাট কোহলি ট্যুইট করে জানালেন, তাঁর ও অনুষ্কার কন্যাসন্তান হয়েছে। পাশাপাশি তিনি জানান যে, মা ও মেয়ে দুজনই ভাল আছে। সোমবার বিকেলে বিরাটই ট্যুইট করে খবরটি প্রথম জানান। হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় ট্যুইট করেন তিনি। লেখেন, 'আপনাদের জানাতে রোমাঞ্চিত বোধ করছি যে, আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা আর মেয়ে, দুজনই ,সম্পূর্ণ সুস্থ আছে। জীবনের নতুন এই অধ্যায় শুরু করার সময় নিজেদের আশীর্বাদধন্য মনে হচ্ছে। আশা করছি এই সময়ে আমাদের কাটানো ব্য়ক্তিগত মুহূর্তকে আপনারা সম্মান করবেন। সকলের জন্য ভালবাসা রইল, বিরাট।' মাতৃত্বকালীন বিরতির পর কাজ ফের শুরু নিয়ে অনুষ্কা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, সন্তানের জন্মের পর শ্যুটিং শুরু করব। আর বাড়িতে এমন একটা ব্যবস্থা তৈরি করব যাতে আমার সন্তানকে ও বাড়িতে সময় দেওয়া এবং পেশাদারি জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। চিরজীবন আমি কাজ করতে চাই। কারণ, অভিনয় করতে পারলে আমি খুশি হই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget