এক্সপ্লোর

'The Kashmir Files Unreported': 'ভবিষ্যতের নথি' হিসেবে সংরক্ষিত হবে 'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড'! বলছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

New Web Series: জি ফাইভে মুক্তির অপেক্ষায় ৭টি অংশের ওয়েব সিরিজ 'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড'। সিরিজের পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

নয়াদিল্লি: পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) শুক্রবার প্রকাশ্যে আনলেন তাঁর আসন্ন ওয়েব সিরিজ (Web Series) 'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড'-এর ট্রেলার ('The Kashmir Files Unreported' Trailer Out)। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে (Zee 5) মুক্তি পাবে এই সিরিজ। প্রকাশিত ট্রেলারে দেখা মিলল তাঁদের বিস্তীর্ণ গবেষণার ঝলক, দেখা গেল বেশ কিছু সাক্ষাৎকারের অংশও যেগুলি তিনি ২০২২ সালে মুক্তি প্রাপ্ত 'দ্য কাশ্মীর ফাইলস' ('The Kahsmir Files') ছবির জন্য করেছিলেন। 

প্রকাশ্যে 'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড' সিরিজের ট্রেলার

জি ফাইভে মুক্তির অপেক্ষায় ৭টি অংশের ওয়েব সিরিজ 'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড'। নির্মাতাদের দাবি এই সিরিজ 'ঐতিহাসিক, জাতিগত, এবং ভূ-রাজনৈতিক বিবরণ, ঘটনা, ভুল, অপরাধ এবং পরিস্থিতির বিবরণ দেবে যা ১৯৯০-এর দশকে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা এবং ব্যাপকভাবে দেশত্যাগের দিকে পরিচালিত করেছিল'। নির্মাতাদের মতে, এই সিরিজে রয়েছে একাধিক ঐতিহাসিক, বিশেষজ্ঞ, বাস্তব জীবনে পরিস্থিতির শিকার হওয়ার একাধিক মানুষ ও তাঁদের পরিবারের সাক্ষাৎকার। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, 'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড' সিরিজটি 'এক ধরনের জাতীয় আর্কাইভ' যা 'ভবিষ্যতের নথি' হিসেবে কাজে লাগবে 

পরিচালকের কথায়, 'আমরা ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি নিয়েছি, যাঁরা সেখানে সেনাবাহিনী এবং পুলিশে কাজ করেছেন, কাশ্মীরি পণ্ডিত, ভিডিওতে রেকর্ড করা ঘটনার শিকার হওয়া মানুষের গল্প এবং আমরা যে সমস্ত গবেষণা করেছি। আমরা সবটা একসঙ্গে রেখেছি যা ভবিষ্যতের জন্য একটি নথি হিসাবে সংরক্ষণ করা হবে। এটি এক ধরনের জাতীয় আর্কাইভ বলা যেতে পারে, যা জি ফাইভের হাত ধরে গোটা পৃথিবীর সামনে আসবে। এটি মূল্যবান, প্রয়োজনীয় এবং অমূল্য দলিল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZEE5 (@zee5)

পরিচালক জানান, গবেষণার অংশ হিসেবে তাঁরা কাশ্মীরের একাধিক আধিকারিকের সঙ্গে কথা বলেছেন, পার্লামেন্টের বিভিন্ন নথি, আর্কাইভ, সংবাদপত্র, আন্তর্জাতিক তথ্যচিত্র, ভিডিও দেখেছেন ও পড়েছেন। সেই সময়ে কাশ্মীরের ঘটনা রিপোর্ট করেছেন এমন অনেক সাংবাদিকের সঙ্গেও তাঁরা কথা বলেছেন বলে জানান বিবেক অগ্নিহোত্রী। 

পরিচালক বলেন, 'একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষানিরীক্ষার সঙ্গে, আমরা সমস্ত উপাদানগুলিকে একত্রিত করেছি এবং একটি সম্পূর্ণ সিরিজ তৈরি করেছি। যাঁরা এটি দেখবেন, তাঁরা বুঝতে পারবেন কাশ্মীরে গণহত্যা ও সন্ত্রাসবাদের পিছনের অপরাধীদের। তাঁরা এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নেবেন।'

আরও পড়ুন: Mouni Roy: ৯ দিন পর হাসপাতাল থেকে ছুটি, 'ধীরে ধীরে সুস্থ হচ্ছি', ইনস্টাগ্রামে স্বাস্থ্যের আপডেট দিলেন মৌনি রায়

বিবৃতিতে পরিচালক জানান যে তাঁর তৈরি ২০২২ সালের মিশ্র প্রতিক্রিয়া প্রাপ্ত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি 'মানুষের চোখ খুলে দেয়' এবং তাঁর আগামী সিরিজ দর্শকের 'হৃদয় ভেঙে দেবে'। তিনি বলেন, 'অনেকে মনে করেন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে আসল ঘটনার মাত্র ১০ শতাংশ দেখানো হয়েছে এবং অনেকে মনে করেন এটি প্রপাগান্ডা ছবি ছিল। ফলে আমাদের কাছে সমস্ত থাকা গবেষণা ও সাক্ষাৎকার মানুষের সামনে আনা জরুরি ছিল।' তাঁর কথায়, 'এই সিরিজ আপনাদের মন ভেঙে দেবে কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই এবং সন্ত্রাসের বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়াই মনুষ্যত্বের জন্য ও নিজেদের মানুষের জন্য।' 

'দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড' ওয়েব সিরিজের প্রযোজক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর অভিনেত্রী-স্ত্রী পল্লবী যোশীর সংস্থা 'আই অ্যাম বুদ্ধা এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া এলএলপি'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget