এক্সপ্লোর

Heeramandi: কেন শিরোনামে 'হীরামাণ্ডি ? কেন কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর ?

Vivek Agnihotri: বিবেক (Vivek Agnihotri) বলেন, 'আমি পুরো ছবিটি দেখিনি। কিন্তু লাহোরের হীরামান্ডি এলাকায় আমি বহুবার গিয়েছি। বলিউডের ছবিতে বারবার গণিকা পতিতাদের মহান করে দেখান হয়।

মুম্বই: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশলীর ছবি 'হীরামান্ডি'। আর সেই ছবিকে ঘিরেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। আলমজেব চরিত্রে ছবির অভিনেতাকে কটাক্ষের মুখে পড়তে হয় নেটিজেনদের। আর এবার সঞ্জয় লীলা বনশলীর 'হীরামান্ডি'কে তোপ দাগলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) স্পষ্টই বলেন যে 'হীরামান্ডি' (Heeramandi) আদপে গণিকাপল্লীকে ঘিরে রোমান্টিক কল্পনায় মজে উঠেছে। ছবিটি দেখেননি বিবেক, কিন্তু ছবির বিষয় ঘিরে তাঁর অর্জিত জ্ঞানের ভিত্তিতেই কটাক্ষের সুর শুনিয়েছেন পরিচালক।

বিবেক (Vivek Agnihotri) বলেন, 'আমি পুরো ছবিটি দেখিনি। কিন্তু লাহোরের হীরামান্ডি এলাকায় আমি বহুবার গিয়েছি। বলিউডের ছবিতে বারবার গণিকা পতিতাদের মহান করে দেখান হয়, তাঁদের ঘিরে রোমান্টিক কল্পনা গড়ে তোলা হয়। এটা শুনতে খুবই খারাপ লাগে যে, এই সমস্ত গণিকাপল্লী পতিতালয়গুলি কখনও সৌন্দর্য, ঐশ্বর্যে ভরপুর ছিল না। এগুলি মানুষের যুগ যুগ ধরে করে চলা অন্যায়, অত্যাচার ও অবিচারের প্রতীক। যারা এ সম্পর্কে জানেন না তাঁরা পরিচালক শ্যাম বেনেগালের 'মান্ডি' ছবিটি দেখে নিতে পারেন।'

শুধু এখানেই শেষ নয়, 'হীরামান্ডি' নিয়ে বিবেক (Vivek Agnihotri) আরও বলেন, 'একটি প্রশ্ন আমাদের জিজ্ঞেস করতেই হয়, মানুষের সৃষ্টিশীলতা কি মানুষের দুঃখ-কষ্ট-যন্ত্রণাকে গ্ল্যামারাইজ করার স্বাধীনতা দেয় ? বস্তির জীবনকে এই ছবিতে প্রাচুর্যের জীবন হিসেবে চিত্রায়িত করা হয়েছে বলেই মনে হয়। বস্তির বাসিন্দাদের পোশাক এমনভাবে চিত্রিত হয়েছে যেন তাঁরা অম্বানিদের বিয়েতে যোগ দিচ্ছেন।'

নেটফ্লিক্সের আরেকটি ওয়েব সিরিজের প্রশংসা করতে করতেই 'হীরামান্ডি'র (Heeramandi) কথা উঠে আসে বিবেক অগ্নিহোত্রীর মুখে। জনৈক পাকিস্তানি ডাক্তার হামদ নওয়াজ এই ছবি দেখে বলেন, 'আপনার ছবিকে ১৯৪০-এর লাহোরে নিয়ে ফেলবেন না, আর যদি করেনও তাতে যেন আগ্রার প্রেক্ষিত, লক্ষ্ণৌয়ের পোশাক, দিল্লির উর্দু সব মিলিয়ে মিশিয়ে দেবেন না।' মূলত পাকিস্তানি এই ডাক্তারের কথার রেশ ধরেই তাঁকে সমর্থন করে সমালোচনায় যোগ দেন বিবেক অগ্নিহোত্রী। হীরামান্ডি আদপে পাকিস্তানের লাহোরের একটি প্রাচীন স্থান যেখানে একসময় একটা পতিতাপল্লী ছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Salman Khan: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত

সেরা শিরোনাম

Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
Big Boss Bangla: 'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
Tollywood News: শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
Shiboprosad Mukherjee: ভরসা জোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন
ভরসা জোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget