এক্সপ্লোর

The Bengal Files: শান্তিপূর্ণভাবে মুক্তি পেতে দিন বেঙ্গল ফাইলস, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

Vivek Agnihotri : 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আবেদন করেছেন, ছবিটির মুক্তি যেন না আটকানো হয়।

মুম্বই: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে গত ১৬ অগাস্ট তুলকালাম বাধে ITC রয়্যাল বেঙ্গল হোটেলে। তাই নিয়েই এবার শুরু হয় রাজনীতির চাপানউতোর! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে। আর তাই ঘিরে 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 

এক্স হ্যান্ডেলে পরিচালক বলেছেন, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা বিশ্বে রিলিজ করবে। কিন্তু সবারই মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়ত ছবিটি নিষিদ্ধ করা হবে। হল মালিকরাও তাঁকে বলছেন, ছবিটি নিষিদ্ধ না করা হলেও  তাঁদের উপর এতটাই রাজনৈতিক চাপ আছে যে , ছবিটা দেখালে বড় মূল্য চোকাতে হতে পারে তাঁদের। তাই তাঁরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় থেকেই গত ১৬ অগাস্ট ছবির ট্রেলারও দেখানি তাঁরা। তাই যখন একটি প্রাইভেট হোটেলে ট্রেলারটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, কিন্তু বাংলার পুলিশ কোনও অজানা কারণে তা দেখাতে দেয়নি। পরিচালক বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরাও বারবার ছবিটি নিষিদ্ধ করার স্বপক্ষে প্রচার চালাচ্ছেন। অনেকগুলি ভিত্তিহীন এফআইআর করা হয়েছে। তাই মুখ্যমুন্ত্রীর কাছে তাঁর নিবেদন, ছবিটি যেন রিলিজ করতে দেওয়া হয়। নিজের স্বপক্ষে বেশ কয়েকটি যুক্তিও রাখেন তিনি। বিবেকের দাবি 'একজন মুখ্যমন্ত্রীর প্রধান কর্তব্য হল তাদের রাজ্যের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা। সেন্সর বোর্ড(সিবিএফসি) একবার কোনও চলচ্চিত্রকে অনুমোদন দিলে, এর মুক্তি নিয়ন্ত্রিত করার যে কোনও চেষ্টাই সাংবিধানিক নীতির পরিপন্থী।' পরিচালক ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালি গণহত্যার  উল্লেখ করে বলেন, এই ছবি কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী শক্তিগুলির মুখোশ খুলে দেওয়ার চেষ্টা, যা ইতিহাসে উপেক্ষিত। 

বিবেক-বার্তা শুনে, তৃণমূল মুখপাত্র  অরূপ চক্রবর্তী জানালেন, 'বিবেক অগ্নিহোত্রী প্রতিটি ছবির আগেই এ ধরনের বিতর্ক তৈরি করতে ভালবাসেন। কারণ বিতর্ক তৈরি না-হলে ওঁর এই প্রোপাগান্ডা মার্কা ছবি হলে গিয়ে দর্শক তো দেখবে না ! যদি বিতর্ক তৈরি হয়, টিআরপি হয়, তাহলে কিছু মানুষ ওঁর সিনেমা হলে গিয়ে দেখবে। বাঙালি ইতিহাস সচেতন, আত্মগরিমা সচেতন। বাঙালি..অরিন্দম চ্যাটার্জিকে যে সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বলে দেখানো হয়, পরবর্তী কালে উনি আবার নিজে ইন্টারভিউতে বলছেন অরিন্দম ঠাকুর বলে, বাঙালির চোদ্দ পুরুষের ভাগ্য ভাল যে, তিনি অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথের ভাই বানিয়ে দেননি...সেই সিনেমাকে বাঙালি এমনিই বর্জন করবে।' 

এর আগে বিবেকের 'দ্য তাসখন্দ ফাইলস' (২০১৯) এবং 'দ্য কাশ্মীর ফাইলস' (২০২২) নিয়েও নানা বিতর্ক হয়েছিল। এই ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, পুনীত ইসার, গোবিন্দ নামদেব, মোহন কাপুর,প্রমুখ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget