এক্সপ্লোর

Shah Rukh Khan: 'ওই ধরনের মানুষই নন', কর্ণ ও প্রিয়ঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে কী বললেন বন্ধু বিবেক?

Vivek Vaswani on SRK: কর্মজীবনের শুরুর দিকে খুব কাছ থেকে একসঙ্গে কাজ করেছেন বিবেক ও শাহরুখ। তাঁর কথায় কিং খানের সম্পর্কে সমস্ত গুঞ্জন অসত্য কারণ তিনি চিরকালই ‘ওয়ান উইম্যান ম্যান’।

নয়াদিল্লি: শাহরুখ খান (Shah Rukh Khan) সম্ভবত সেই স্বল্প সংখ্যক অভিনেতাদের অন্যতম যাঁদের ব্যক্তিগত জীবন বা সম্পর্ক (Relationship Rumours) নিয়ে সমালোচনা বা বিতর্ক খুবই কম হয়েছে। পরিষ্কার ইমেজ বজায় রেখেছেন তিনি। কিন্তু তাও সবটা একেবারে মসৃণ ছিল না কোনওকালেই। এর আগে একাধিকবার বিতর্ক উঠেছে যে স্ত্রী গৌরী খান (Gouri Khan) ছাড়াও অন্য সম্পর্কে জড়িয়েছেন। তাতে কখনও উঠে এসেছে পরিচালক প্রযোজক কর্ণ জোহরের (Karan Johar) নাম তো কখনও শোনা গেছে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) নাম। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা-প্রযোজক বিবেক ওয়াসওয়ানি (Vivek Vaswani), যিনি খুব কাছ থেকে বহুদিন ধরে কাজ করেছেন শাহরুখের সঙ্গে। সমস্ত সম্পর্কের গুঞ্জনে জল ঢালেন তিনি।

‘শাহরুখ চিরকাল ওয়ান-উইম্যান ম্যান’, দাবি বিবেকের

কর্মজীবনের শুরুর দিকে খুব কাছ থেকে একসঙ্গে কাজ করেছেন বিবেক ও শাহরুখ। তাঁর কথায় কিং খানের সম্পর্কে সমস্ত গুঞ্জন অসত্য কারণ তিনি চিরকালই ‘ওয়ান উইম্যান ম্যান’ অর্থাৎ জীবনে একজন নারীর প্রতিই নিবেদিত প্রাণ থেকেছেন এবং তিনি হলেন তাঁর স্ত্রী গৌরী খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেককে প্রশ্ন করা হয় যে তিনি কখনও শাহরুখ খানের সঙ্গে কোনওরকমের সম্পর্কে ছিলেন কি না? প্রশ্ন শুনেই পাল্টা প্রশ্ন করেন বিবেক, ‘শারীরিক সম্পর্কের কথা জিজ্ঞেস করছেন?’ তিনি বলে চলেন, ‘না। তিনি ওই ধরনের মানুষই নন। আমি জানি না কোথা থেকেই এই গুজবগুলো রটে। আমরা একই বাড়িতে থাকতাম, আমার বাবা-মা থাকতেন সেখানে, টেনশন ছিল সেখানে, কেরিয়ার নিয়ে চাপ ছিল, গৌরীর সঙ্গে ওঁর বিয়ে হওয়ার ছিল, এর মধ্যে সম্পর্ক কোথা থেকে এল? অবশ্যই বন্ধুত্বের সম্পর্ক ছিল।’ তিনি আরও বলেন, ‘কোনও ধরনের যৌন সম্পর্ক ছিল না। আমি তো এসব চিন্তাও করতে পারব না কিন্তু... দুর্ভাগ্যবশত, শাহরুখের ক্ষেত্রে, আমার সঙ্গে তাঁর সম্পর্কের কারণে, তাঁর আমার বাড়িতে থাকার কারণে, কর্ণের সঙ্গে তাঁর সম্পর্কের কারণে, অনেক মানুষই সেই সুযোগ নেওয়া্র চেষ্টা করেছিলেন... যখন আপনি তারকার মতো পর্যায়ে বিস্তৃতি লাভ করেন, সাফল্যের দিক থেকে, মানুষ নানা ধরনের কথা বলেন। এগুলো কোনওটাই সত্য নয়।’

বিবেকের কথায় শাহরুখ খান গোটা জীবন একজন নারীর প্রতিই নিবেদিত প্রাণ থেকেছেন। তিনি বলেন, ‘বরং, আমি যবে থেকে ওঁকে চিনি, উনি ‘ওয়ান উইম্যান ম্যান’ থেকেছেন সারা জীবন। আপনারা ওঁকে নিয়ে কতগুলো সম্পর্কের কথা শুনেছেন? আমরা প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়েও গুঞ্জন শুনেছি, সেটাও গুজবই কিন্তু শাহরুখ সম্পর্কে আর কী শুনেছি? উনি সেই ধরনের মানুষই নন।’

আরও পড়ুন: Ideas Of India 3.0: 'অফিস বন্ধক রেখে 'দ্য কেরালা স্টোরি' তৈরি করেছিলাম', বললেন প্রযোজক বিপুল শাহ

শাহরুখ খান ও গৌরী খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ১৯৯১ সালে। তাঁদের তিন সন্তান, আরিয়ান, সুহানা ও আব্রাম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget