এক্সপ্লোর

কেরিয়ারের সেরা সময়ে ছবিতে গান গাওয়া ছেড়ে দিই: অনুরাধা পড়োয়াল

মুম্বই: কুমার শানুর সঙ্গে তাঁর ডুয়েট এক সময় বলিউডে দারুণ জনপ্রিয় ছিল। কিন্তু কেরিয়ারের শ্রেষ্ঠ সময়ে ছবিতে গান করা ছেড়ে দিয়ে নেপথ্যে চলে যান অনুরাধা পড়োয়াল। চেয়েছিলেন, মানুষ মিস করুক তাঁকে। ৭০ ও ৮০-র দশকে চুটিয়ে গান গেয়েছেন অনুরাধা। কিন্তু শ্রেষ্ঠ সময় দেখেন ৯০-এ। ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’ আর ‘সাজন’-এর নেপথ্য সঙ্গীত তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। অনুরাধা জানিয়েছেন, ‘আশিকি’ ও ‘দিল হ্যায় কি মানতা নেহি’ মুক্তির ঢের আগেই সিনেমা জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঠিক করেছিলেন, কেরিয়ারের শ্রেষ্ঠ সময়ে আচমকা সিনেমায় গান গাওয়া ছেড়ে দেবেন, যাতে সকলে মিস করেন তাঁকে। দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের ব্যাপারে মনস্থির করলেও এ নিয়ে আগে কাউকে ঘুণাক্ষরেও বলেননি অনুরাধা। কারও সঙ্গে আলোচনা করেননি এ নিয়ে। বিষয়টি শুধু তিনি ও তাঁর ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কেন এখনও গান গাইছেন- লোকে এই প্রশ্ন করার আগেই ছবির দুনিয়া ছেড়ে রানির মত বেরিয়ে যেতে চেয়েছিলেন তিনি। অনুরাধা জানিয়েছেন, ‘এক দুজে কে লিয়ে’ ও ‘কর্জ’-এর সাফল্যের পর ‘হিরো’ সুপারহিট হয়। কিন্তু তারপর টানা ৪ বছর তাঁর হাতে প্রায় কোনও কাজই ছিল না। তখন থেকেই তাঁর ভজন গানের জগতে পা রাখা। কিন্তু কোনও মিউজিক কোম্পানিই শুরুর দিকে ভজগ গাওয়াতে চায়নি তাঁকে দিয়ে। তারা চেয়েছিল, তিনি গজল গান, ভজনের কোনও বাজার নেই। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি উল্টে গিয়েছে। তবে আজকালকার গানের জগতের সঙ্গে মানিয়ে উঠতে পারবেন না বলেই মনে করেন অনুরাধা। জ্যাজ, পপ, রক ধাঁচের মিউজিকের সঙ্গে গাইতে পারেন না তিনি। সে জন্য কোনও আফশোস নেই তাঁর। তবে মনে করেন, এখনকার গায়ক গায়িকারা সঙ্গীতের মাধ্যমে নিজস্ব পরিচয় গড়ে তোলার চেষ্টা করেন না। সবার গলা একইরকম মনে হয়। মাত্র চারটে নোটের ওপর আজকাল গোটা গান তৈরি হয় বলে মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget