এক্সপ্লোর

বন্ধুর প্রেমিকাকে বউ ভাবছে মা! কী করবে রাজদীপ?

বন্ধুর বিদেশি প্রেমিকা, বাড়িতে ভুল বোঝাবুঝি, বিয়ের কথা, সব মিলিয়ে জমে ওঠে গল্প। সঞ্জয় ভট্টাচার্য্য পরিচালিত 'দুয়ারে বৌমা' সিরিজের গল্পের প্রেক্ষাপট হাস্যরসেরই।

কলকাতা: উত্তর কলকাতার এক যুবক বিয়ের চাপে অতিষ্ঠ! তাঁর জীবনে প্রেম আসে। এই পর্যন্ত স্বাভাবিক খাতেই বইতে থাকে ছবির গল্প। কিন্তু এরপরেই শুরু হয় সমস্যা। বন্ধুর বিদেশি প্রেমিকা, বাড়িতে ভুল বোঝাবুঝি, বিয়ের কথা, সব মিলিয়ে জমে ওঠে গল্প। সঞ্জয় ভট্টাচার্য্য পরিচালিত 'দুয়ারে বৌমা' সিরিজের গল্পের প্রেক্ষাপট হাস্যরসেরই।

মুক্তি পেল সঞ্জয় ভট্টাচার্য্য পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'দুয়ারে বৌমা'-র ট্রেলার। বন্ধুর বিদেশি প্রেমিকাকে মিথ্যে কথা বলে বাড়িতে আনা, মায়ের ভুল বোঝা আর তারপর দুই বন্ধুর মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব। সব মিলিয়ে হাস্যরসের আড়ালেও যেন ফুটে ওঠে সাদামাটা কোনও মানুষের পরিবারিক সমস্যার গল্প। ছবিতে সাগ্নিকের ভূমিকায় অভিনয় করছেন রাজদীপ গুপ্ত। বিদেশি প্রেমিকা অ্যাঞ্জেলিনার ভূমিকায় দেখা যাবে তানইয়ারাডযাওয়া কুনঘুমাকে। আরতি দেবীর ভূমিকায় দেখা যাবে সুচন্দ্রা চৌধুরীকে। অরিত্রর ভূমিকায় দেখা যাবে সৌরভ পালধিকে। মালতীর ভূমিকায় দেখা যাবে বৃষ্টি রায়কে। শ্বশুরের ভূমিকায় দেখা যাবে পার্থ মুখোপাধ্যায়কে। ছবির ডিও পি তুহিন সাহা। এডিটরের দায়িত্ব রয়েছে বিজয় রুজ এর কাঁধে। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অভিষেক সাহা। সঞ্জয় ভট্টাচার্য্য পরিচালিত 'দুয়ারে বৌমা' সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতিই। অনুরাগীরাও পছন্দ করেছেন নতুন সিরিজের এই ট্রেলার।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজদীপকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। ছবিতে রাজদীপের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন আরতি দেবী। মা-ছেলের এই টানাপোড়েনকেই তুলে ধরা হয়েছে ছবির পর্দায়।

অন্যদিকে ইতিমধ্যেই একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত। এসভিএফের ব্যানারে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অঞ্জন দত্ত পরিচালিত 'মার্ডার ইন দ্য হিলস' ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে প্রায় সমস্ত ওয়েব সিরিজেই কমেডি রোলে দেখা গিয়েছিল রাজদীপকে। কী করে নিজেকে সিরিয়াস রোলের জন্য তৈরি করলেন অভিনেতা?  রাজদীপ বলেছেন, ’অঞ্জনদা (অঞ্জন দত্ত) একজন খুব ভালো শিক্ষক। আমার বিশ্বাস ছিল যে উনি ঠিক আমায় দিয়ে কাজটা করিয়ে নেবেন। আমায় অনেক রেফারেন্স ভিডিও দেখিয়েছিলেন। আর আমায় দিয়ে ভালো কাজ করিয়ে নেওয়ার কৃত্বিত্ব ৭০ শতাংশ অঞ্জনদারই। আর বাকিটা আমার সহ অভিনেতা অভিনেত্রীদের। সবাই এতটাই ভালো অভিনয় করেছেন, যে ওদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়টা করতে হয়েছে।‘

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Arunodoy Banerjee: 'প্রিয়াঙ্কা, আগলে রেখো সহজকে, অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন', লিখলেন বাংলাদেশের অভিনেত্রী
'প্রিয়াঙ্কা, আগলে রেখো সহজকে, অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন', লিখলেন বাংলাদেশের অভিনেত্রী
Rahul Arunoday Banerjee Death: রাহুলের শেষকৃত্যেও সংঘাত ! কী হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে ?
রাহুলের শেষকৃত্যেও সংঘাত ! কী হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে ?
Rahul Banerjee Death: 'খুবই বিরল ব্যক্তিত্ব', 'মেরুদণ্ড সোজা করে বলার লোক...' ! রাহুলকে নিয়ে কী জানালেন শাশ্বত ও উষসী ?
'খুবই বিরল ব্যক্তিত্ব', 'মেরুদণ্ড সোজা করে বলার লোক...' ! রাহুলকে নিয়ে কী জানালেন শাশ্বত ও উষসী ?
Rahul Banerjee Death: আড়ম্বর, দেহ শায়িত রাখায় আপত্তি পরিবারের, বাড়ি থেকেই মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুলকে! শেষকৃত্য সেখানেই
আড়ম্বর, দেহ শায়িত রাখায় আপত্তি পরিবারের, বাড়ি থেকেই মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুলকে! শেষকৃত্য সেখানেই

ভিডিও

Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Embed widget