এক্সপ্লোর

Web Series: সম্পর্কের টানাপোড়েন নাকি সুখী দাম্পত্য, কী চলছে ইশার 'অন্তরমহল'-এ?

Ishaa Saha: এই সিরিজ এমন এক যুগলের গল্প তুলে ধরেছে, যাদের দীর্ঘদিন প্রেমের পরে, সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। তাঁদের মধ্যে মিল থাকলেও, কেবল সমস্যা সন্তান নিয়ে

কলকাতা: বছরের মাঝামাঝি, যে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছিল 'হইচই' (Hoichoi) কর্তৃপক্ষ, তার মধ্যে 'অন্তরমহল' (Antarmahal) অন্যতম। ইশা সাহা (Ishaa Saha) ও সৌরভ দাস (Sourav Das)-র এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা। আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। 

এই সিরিজ এমন এক যুগলের গল্প তুলে ধরেছে, যাদের দীর্ঘদিন প্রেমের পরে, সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। তাঁদের মধ্যে মিল থাকলেও, কেবল সমস্যা সন্তান নিয়ে। বিয়ের পরে রীতি চান, তাঁদের মধ্যে একটি সন্তান আসুক, তবে চিকিৎকের কাছে যেতে চায় না ইন্দ্র। চিরকালীন সমাজের মনে যে ধারণা রয়ে গিয়েছে যে সন্তান না হওয়ার দায়ভার একমাত্র মেয়েদের, সেই ভাবনাকেই তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। সময়ের সঙ্গে সঙ্গে সমাজ এগিয়ে গেলেও যে তথাকথিত মানুষের মনের মধ্যে রয়ে গিয়েছে সেই ভাবনা, সেটাই তুলে ধরবে এই সিরিজ। এই সিরিজতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)।

এই সিরিজ নিয়ে ইশা বলছেন, 'নীল এই চরিত্রটাকে দারুণ সুন্দরভাবে লিখেছেন। রীতির চরিত্রটার মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে, সমাজের বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ। অভ্রজিতের সঙ্গে কাজ করতে করতে ওর সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে। ওর সঙ্গে ফোন করে আমার ভীষণ ভাল লেগেছে। সৌরভের সঙ্গে আমি অনেকগুলো কাজই করে ফেললাম। ফলে ইন্দ্র আর রীতির মধ্যে সমীকরণ তৈরি করতে আলাদা করে খাটতে হয়নি। আমরা জীবন দিয়ে এই কাজটা করেছি, আশা মানুষের ভাল লাগবে।'

এই সিরিজটি নিয়ে সৌরভ বলছেন, 'ইন্দ্রর চরিত্রে অভিনয় করা অনেকগুলো আবেগের মিশ্রণ যেন। এই চরিত্রটা বাইরে থেকে খুব আধুনিক হলেও, মনের গভীরে পুষে রাখে সব পুরনো ধ্যানধারণাগুলো। রীতির সঙ্গে সম্পর্কের সমীকরণ এক্কেবারে আলাদা, তার দুটো দিকই রয়েছে। আশা করছি হইচই যে ধরণের কাজ দর্শকদের কাছে নিয়ে আসছে, তা ভাল লাগবে সবার।'

এই সিরিজের পরিচালক বলছেন, 'অন্তরমহল এমন একটা বিষয়কে সমাজের সামনে নিয়ে এসেছে, যেগুলো নিয়ে কথা বলতে এখনও ভয় পায় দর্শক। আমার মনে হয়, এই কাজটার জন্য সৌরভ আর ইশা এক্কেবারে সঠিক। আশা করি ট্রেলারটা দর্শকদের মনে একটা প্রত্যাশা তৈরি করবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Parnashavarir Shaap Review: ভৌতিক পরিবেশে তন্দ্রসাধক চিরঞ্জিৎ, কতটা ভয় দেখাতে পারল পরমব্রতর 'পর্ণশবরীর শাপ'?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget