এক্সপ্লোর

The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সাফল্য নিয়ে কী বললেন অজয় দেবগণ?

The Kashmir Files: রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার পোস্ট করেন অজয় দেবগণ। ট্রেলার পোস্ট করে তিনি লেখেন, 'প্রতিটা মুহূর্ত গোনা হচ্ছে।'

মুম্বই: সোমবার মুম্বইয়ে নিজের আগামী ছবি 'রানওয়ে ৩৪'-এর (Runway 34) ট্রেলার লঞ্চ করলেন অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। এই থ্রিলারের পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রকুলপ্রীত সিংহও (Rakul Preet Singh)। শোনা যাচ্ছে, এই ছবিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এদিন ট্রেলার লঞ্চ করতে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন অজয় দেবগণ। সেখানে অজয়কে এক সাংবাদিক প্রশ্ন করেন যে সাম্প্রতিককালে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিই দর্শকের কাছে পৌঁছনোর শ্রেষ্ঠ উপায় হয়ে উঠেছে কিনা! সম্প্রতি মুক্তি পাওয়া 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সাফল্যের প্রসঙ্গও টানেন তিনি। সাংবাদিক উল্লেখ করেন যে এই ধারা কেবল দেশে নয় বরং বিশ্বব্যপী লক্ষ্য করা যাচ্ছে। উত্তরে অভিনেতা বলেন যে এই গল্পগুলির মধ্যে কিছু খুব অনুপ্রেরণামূলক এবং সেগুলি দর্শকদের কাছে বলা দরকার।

'ব্যাপারটা ঠিক এরকম না। আর এটা শুধু ভারতেই ঘটছে না, বাকি বিশ্বেও ঘটছে। 'দ্য লেজেন্ড অফ ভগত সিংহ'-এর মতো জীবনীভিত্তিক ছবি করেছি। আপনি যেসব গল্প শোনেন, তাদের মধ্যে কিছু খুবই অনুপ্রেরণাদায়ক হয়। কখনও কখনও, সত্য এতই আশ্চর্যজনক যে আপনি সেরকম কথাসাহিত্য লিখতে পারবেন না। চলচ্চিত্র নির্মাণের জন্য সত্য ঘটনা শিকার করা হয়, এমন ব্যাপার নয়। কিন্তু যেটা হয়, আপনি যখন একটি সত্য ঘটনা শোনেন, তখন আপনার মনে হয় যে বিশ্ববাসীকে তা জানতে হবে। এবং সেই কারণেই আমরা সেই বিষয় তুলে নিই। অন্যথায়, আমরা আমাদের নিজস্ব গল্প তৈরি করি', উত্তরে বলেন অজয় দেবগণ।

আরও পড়ুন: Anupam Kher Film: 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর ৫২৩তম ছবির শ্যুটিং শুরু করলেন অনুপম খের, সঙ্গী বিদ্যুৎ জামওয়াল

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার পোস্ট করেন অজয় দেবগণ। ট্রেলার পোস্ট করে তিনি লেখেন, 'প্রতিটা মুহূর্ত গোনা হচ্ছে। অজয় দেবগন ফিল্মস গর্বের সঙ্গে তাদের ট্রেলার নিয়ে এসেছে প্রকাশ্যে। আমরা টেক অফ করার জন্য তৈরি।' এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। সদ্য ছবির মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছিলেন নেটিজেনরা। উল্লেখ্য, 'রানওয়ে ৩৪' ছবিটি পরিচালনা এবং প্রযোজনা দুটোই করেছেন অজয় দেবগন।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget