এক্সপ্লোর

কার্তিক আরিয়ানের 'ধামাকা' দেখে কী বলছেন বলিউডের অন্যান্য তারকারা?

'ধামাকা' মুক্তি পেতে না পেতেই 'ধামাকাদার' প্রতিক্রিয়া পেতে শুরু করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। রাম মাধবনী এর আগে 'নীরজা' এবং 'আরিয়া'র মতো ছবি পরিচালনা করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

মুম্বই: আজই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) নতুন ছবি 'ধামাকা' (Dhamaka)। প্রথমবার পর্দায় কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও ছবির বেশ কিছুদিন আগে মুক্তি পাওয়া টিজার এবং ট্রেলার দেখে ছবি যে 'ধামাকাদার' হবে, তা খানিকটা আন্দাজই করতে পারছিলেন দর্শকরা। আর ছবি মুক্তির পর কার্তিক আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অন্যান্য তারকার।

'ধামাকা' মুক্তি পেতে না পেতেই 'ধামাকাদার' প্রতিক্রিয়া পেতে শুরু করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরিচালক রাম মাধবনী এর আগে 'নীরজা' এবং 'আরিয়া'র মতো ছবি পরিচালনা করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। ফলে 'ধামাকা' নিয়ে দর্শকদের মনে আগে থেকেই আলাদা জায়গা তৈরি হচ্ছিল। আজ নেটফ্লিক্সে মুক্তি পেতেই সেই প্রতিক্রিয়া নিজেদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা।

আরও পড়ুন - মা হলেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা, কী নাম রাখলেন সদ্যোজাতের?

সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার 'ধামাকা'তে 'লুকা ছুপি' অভিনেতা কার্তিক আরিয়ান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর এবং অম্রুতা সুভাষ। কার্তিক আরিয়ান অভিনীত অর্জুন পাঠক চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করে নিয়েছে। কার্তিক আরিয়ান অভিনীত 'ধামাকা' ছবিটি ২০১৩-তে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি 'দ্য টেরর লাইভ' ছবি থেকে অনুপ্রাণিত। নিজের চকোলেট বয় ইমেজ ছেড়ে প্রথমবার 'সোনু কি টিটু কি সুইটি' ছবির অভিনেতাকে অন্যভাবে এই ছবিতে পেয়েছেন দর্শকরা। জানা গিয়েছে, এই ছবির শ্যুটিংও শেষ হয়েছে মাত্র ১০ দিনে। 

প্রসঙ্গত, গতবছর ২২ নভেম্বর নিজের জন্মদিনে 'ধামাকা' ছবির ঘোষণা করেছিলেন কার্তিক আরিয়ান। চলতি বছর আর মাত্র কয়েকদিন পরই তাঁর জন্মদিন আসতে চলেছে। তারইমধ্যে ছবি মুক্তি পাওয়া এবং দর্শকদের পাশাপাশি বলিউডের অন্যান্য তারকাদের কাছ থেকে প্রশংসিত হওয়া অভিনেতার জন্মদিনের অন্যতম বড় উপহার হিসেবেই মনে করছেন নেট নাগরিকরা।

সেরা শিরোনাম

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget