এক্সপ্লোর

Bollywood Celebrity Update: সলমন খানের সঙ্গে সম্পর্ক কেমন? বিস্ফোরক আমির

শাহরুখ খান ও সলমন খানের মধ্যে সম্পর্ক যে বেশ বন্ধুত্বপূর্ণ, তার উদাহরণ বেশ কিছু সময় পাওয়া গিয়েছে।এই দুই তারকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে।কিন্তু আমির খানের সঙ্গে কেমন সম্পর্ক সলমন খানের?

মুম্বই: বলিউডের তিন খানের (শাহরুখ খান (Shahrukh Khan), আমির খান (Aamir Khan), সলমন খান (Salman Khan)) মধ্যে সম্পর্ক কেমন, তা জানার আগ্রহ থাকে প্রত্যেক অনুরাগীরই। বলিউড তারকারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে কেমন সম্পর্ক বজায় রাখেন, তা নিয়ে দর্শকের আগ্রহ অসীম। দিন বদলানোর সঙ্গে সঙ্গে সম্পর্কও বদলায়। কখনও ভালো সম্পর্ক খারাপ হয়ে যায়, কখনও খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আম আদমিদের মতো এমন হয় তারকাদের মধ্যেও। শাহরুখ খান ও সলমন খানের মধ্যে সম্পর্ক যে বেশ বন্ধুত্বপূর্ণ, তার উদাহরণ বেশ কিছু সময় পাওয়া গিয়েছে। বহুক্ষেত্রেই এই দুই তারকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। সম্প্রতি তো জানা যাচ্ছে, শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ভাইজান আর সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে কিং খান ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। কিন্তু আমির খানের সঙ্গে কেমন সম্পর্ক সলমন খানের?

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আমির খানের পুরনো একটি ভিডিও। কর্ণ জোহরের শো-তে এসেছিলেন আমির খান। সেখানেই জানিয়েথিলেন সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন।

আরও পড়ুন - Lata Mangeshkar Health Update: লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করতে বললেন চিকিৎসক

১৯৯৪ সালে মুক্তি পায় বলিউড ছবি 'আন্দাজ আপনা আপনা'। এই ছবিতে বলিউডের দুই খান সলমন খান ও আমির খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। সঙ্গে ছিলেন দুই নায়িকা রবিনা ট্যান্ডন ও করিশ্মা কপূর। দুই তারকার মেলবন্ধনে ছবি সুপারহিট হলেও সলমন খান সম্পর্কে ধারণা খুব একটা ভালো হয়নি আমির খানের। কর্ণ জোহরের শোয়ে এসে আমির খান জানিয়েছিলেন, ভাইজানের সঙ্গে যখন তাঁর প্রথম দেখা হয়, তখন তাঁকে একেবারেই পছন্দ হয়নি তাঁর। আমির বলেন, ''আন্দাজ আপনা আপনা' ছবি করার সময় সলমনের সহ্গে কাজ করার অভিজ্ঞতা আমার একেবারেই ভালো ছিল না। আমি তখন ওকে একেবারেই পছন্দ করতাম না। ও খুবই রুঢ় স্বভাবের ছিল আর ওকে সহ্য করা যেত না। ওর সঙ্গে এমন কাজের অভিজ্ঞতা হওয়ায় আমি ওর থেকে দূরে থাকাই পছন্দ করতাম।'

কর্ণ জোহরের শোয়ে আমির খান জানান, পরবর্তীকালে ফের ২০০২ সাল নাগাদ তাঁর সঙ্গে দেখা হয় সলমন খানের। সেই সময় ব্যক্তিগত জীবনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আমির। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময় সলমন খান অভিনেতার পাশে থাকেন। এবং তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমির বলেন, 'আমার খারাপ থাকার দিনে সলমন ফের আমার জীবনে আসে। আমার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কঠিন পরিস্থিতি চলছি তখন। সেই সময় ওর সঙ্গে আমার ফের কথাবার্তা হয়। আর খারাপ লাগা ক্রমশ কেটে যেতে শুরু করে। আমরা একে অপরের সঙ্গে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করি। ফের আমরা দেখা করি। সময় কাটাই। আর আমাদের মধ্যে আসল বন্ধুত্ব তৈরি হয়।'

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget