এক্সপ্লোর

যখন নাসিরুদ্দিনকে প্রাণে বাঁচান ওম পুরী

নয়াদিল্লি: শুধু ছবির পর্দাতেই নয়, তার থেকে অনেক গভীর ছিল নাসিরুদ্দিন শাহ-ওম পুরী সম্পর্ক। প্যারালাল ছবির এই দুই প্রবাদপ্রতিম অভিনেতা বাস্তব জীবনেও অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। এমনকী নাসিরকে একবার প্রাণেও বাঁচান ওম পুরী। নাসিরের আত্মজীবনী ‘অ্যান্ড দেন ওয়ান ডে: আ মেমোয়ার’-এ এই ঘটনার উল্লেখ আছে। ১৯৭৭-এর ঘটনা। ভূমিকা ছবির শ্যুটিং চলার সময় এক রাতে ডিনারে যান ওম-নাসির। তখন রেস্তোঁরায় ঢোকে জশপাল নামে নাসিরের এক প্রাক্তন বন্ধু, যার সঙ্গে কিছুদিন ধরে তিনি দূরত্ব রক্ষা করছিলেন। ওমের সঙ্গে কথা বললেও নাসিরকে উপেক্ষা করে সে। তবে তাঁর থেকে চোখ সরায়নি একবারও। নাসিরের মনে হয়, সে তাঁদের পিছনের টেবিলে গিয়ে বসেছে। হঠাৎ পিঠের ঠিক মাঝখানে তীক্ষ্ণ কিছু বিঁধে যাওয়ার অনুভূতি হয় তাঁর। কিন্তু নড়ার আগেই দেখেন, ওম পুরী লাফিয়ে পড়েছেন তাঁর পিছন দিকে। ঘুরে দেখেন, জশপালের হাতে ছোট একটি ছুরি, তার ডগা থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। আবার আঘাত করার জন্য হাত তুলেছে সে। কিন্তু ততক্ষণে ওম পুরী ও আরও দু’জন তার ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন তার চেষ্টা। ওম চেয়েছিলেন তখনই নাসিরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। কিন্তু বাদ সাধেন রেস্তোঁরা কর্মীরা। পুলিশ না আসা পর্যন্ত তাঁদের যেতে দেওয়া যাবে না বলে জানিয়ে দেন তাঁরা। ততক্ষণে রক্তে নাসিরের শার্ট ভিজে গেছে, চুইয়ে পড়েছে প্যান্টেও। পুলিশের গাড়ি এলে ওম কোনও অনুমতির তোয়াক্কা না করে এক লাফে ভ্যানের ওপর উঠে যান। দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে পীড়াপীড়ি করতে থাকেন, নাসিরকে আগে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দিতে। বেশ কিছুক্ষণ অনুরোধের পর বরফ গলে। তাঁদের নিয়ে যাওয়া হয় জুহুর কুপার হাসপাতালে। সেদিনের ঘটনার কথা এখনও স্পষ্ট মনে আছে নাসিরের। তিনি বিশ্বাস করেন, ওম পুরী এসে না দাঁড়ালে সেদিন তাঁর বেঁচে ফেরা শক্ত হত।

সেরা শিরোনাম

Om Sahani: দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?
দীর্ঘদিন পরে সিনেমার মুখ্যচরিত্রে ওম সাহানি, জুটি বাঁধছেন কার সঙ্গে?
Indrani Haldar: ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, 'ক্যানসার নাকি ডায়াবেটিস?'
ওজন নিয়ে কটাক্ষ, রোগা হয়েও ইন্দ্রাণী হালদারকে শুনতে হয়েছে, 'ক্যানসার নাকি ডায়াবেটিস?'
Prosenjit Chatterjee: গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
গাড়ি নেই, অটোতেই যাতায়াত, মুম্বইতে ছেলেকে স্কুটি চালানোর অনুমতিও দেননি প্রসেনজিৎ!
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?

ভিডিও

ABVP Protest : অডিও ক্লিপ সামনে এনে PHD কেলেঙ্কারির অভিযোগ তুলল ABVP
Abhishek Banerjee : গতকাল অবৈধভাবে আমাদের পার্টি অফিসের বিলবোর্ড, সাইনবোর্ড খুলতে এসেছিল : অভিষেক
Jadavpur University Chaos: রাজ্যপালের দ্বারস্থ হল অধ্যাপকদের সংগঠন অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘও
Mamata Banerjee: 'খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে তৃণমূল'। পালাবদলের ১০০দিন পেরোতেই দাবি মমতার।
Nepal Situation: জল-কাদামাটির গ্রাসে হাসপাতাল! চিকিৎসা হবে কোথায়? নেপালের ভয়াবহ ছবি প্রকাশ্যে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget