এক্সপ্লোর

Rani Mukerji Update: কেরিয়ারের একেবারের শুরুর দিকে কোন বলিউড সুপারস্টারের প্রতি 'ভালোলাগা' ছিল রানি মুখোপাধ্যায়ের?

সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ (The Big Picture) 'বান্টি অউর বাবলি টু' ছবির প্রোমোশনের জন্য এসেছিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) এবং সেফ আলি খান (Saif Ali Khan)।

মুম্বই: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমাহল। আর সিনেমাহল বন্ধ থাকায় আটকে ছিল বলিউডের (Bollywood) একাধিক ছবির মুক্তি। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে শেই সমস্ত আটকে থাকা ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা। ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়ার পরও আটকে থাকা ছবিগুলির মুক্তি ওটিটি প্ল্যাটফর্মে করাতে চাননি আদিত্য চোপড়া। জানা যায়, তিনি বিগ বাজেট ছবিগুলির মুক্তি সিনেমাহলেই করাবেন। সেই অনুযায়ী যশরাজ ফিল্মসের পক্ষ থেকে তাঁদের আগামী ছবি 'বান্টি অউর বাবলি টু'-র মুক্তির দিন ঘোষণা করা হয়। আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে ছবিটি।

সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ (The Big Picture) 'বান্টি অউর বাবলি টু' (Bunty Aur Babli 2) ছবির প্রোমোশনের জন্য এসেছিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) এবং সেফ আলি খান (Saif Ali Khan)। সেখানেই সঞ্চালক রণবীর সিংহের সঙ্গে কথাবার্তার সময় রানি মুখোপাধ্যায় তাঁর গোপন ভালোলাগার কথা জানান। জানালেন, কেরিয়ারের একেবারে শুরুর দিকে এক বলিউড সুপারস্টারের প্রতি তাঁর ক্রাশ ছিল। 

আরও পড়ুন - Sooryavanshi Box Office: দ্বিতীয় দিনে কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'সূর্যবংশী'?

টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ 'বান্টি অউর বাবলি টু'-র প্রোমোশনে এসে সঞ্চালক রণবীর সিংহের সঙ্গে কেরিয়ারের একেবারে শুরু দিনের গল্প বলছিলেন রানি মুখোপাধ্যায়। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির অভিনেত্রীকে সামনে পেয়ে তাঁর সঙ্গে 'আতি কেয়া খান্ডালা' গানে পা মেলালেন রণবীর সিংহ। যে গানে একসময় অনুরাগীদের মনে ঝড় তুলেছিলেন আমির খান এবং রানি মুখোপাধ্যায়। 'গুলাম' ছবির শ্যুটিংয়ের সময়কার অভিজ্ঞতা জানাতে গিয়ে রানি মুখোপাধ্যায় জানান, কেরিয়ারের একেবারে শুরুর সময়ে 'গুলাম'-র শ্যুটিং করার দিনগুলোয় আমির খানের প্রতি ক্রাশ ছিল তাঁর। বলেন, 'গুলাম ছবির শ্যুটিং করার সময় আমির খানের থেকে আমি অনেক কিছু শিখেছি।  একইরকমভাবে কুছ কুছ হোতা হ্যায় ছবির শ্যুটিং করার সময় শাহরুখ খানের থেকেও অনেক শিখেছি। আমার গর্ববোধ হয় যে আমি ওঁদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।'

প্রসঙ্গত, বড় পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নেওয়ার পর এবার টেলিভিশনের দর্শকদের মন জিতে নিতে এসেছেন রণবীর সিংহ। 'দ্য বিগ পিকচার' শো দিয়ে প্রথমবার কোনও কুইজ শোয়ের সঞ্চালনা করতে দেখা যাচ্ছে তাঁকে। প্রথমবার সঞ্চালনা করলেও ইতিমধ্যেই দর্শকদের খুবই পছন্দের হয়ে উঠেছেন সঞ্চালক রণবীর সিংহ।

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget