এক্সপ্লোর

ঠায় তিন ঘন্টা দাঁড়িয়ে হৃত্বিকের ‘কহো না প্যায়ার হ্যায়’ দেখেছিলেন সলমন

মুম্বই: ‘কাবিল’-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত বলিউড তারকা হৃত্বিক রোশন। এই ব্যস্ততার মাঝেই তিনি টেলিভিশন রিয়েলটি শো বিগ বসের সেটে হাজির হয়েছিলেন তিনি। আর এই অনুষ্ঠান ছিল বিগ বসের দশম পর্বের ফাইনাল। বিগ বস-এর হোস্ট সলমন খান। শেষবার বিগ বসের সেটে হৃত্বিক এসেছিলেন ‘ব্যাং ব্যাং’ মুক্তির সময়। এবার ‘কাবিল’-এর প্রচারের জন্য হৃত্বিককে বিগ বসের সেটে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ সলমনই। লোনাভালায় বিগ বসের সেটে গিয়ে স্মৃতিচারণ করলেন হৃত্বিক। জানালেন, সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর। হৃত্বিক বললেন, বলিউডের ‘সুলতান’-এর সঙ্গে তাঁর সম্পর্ক দারুন। সলমন তাঁর সিনিয়র, মেন্টর। কিন্তু ‘ভাইজান’ তাঁর সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করেন। হৃত্বিক জানালেন, সলমন খুবই নম্র ও বিনীত স্বভাবের। সবসময়ই হাসিঠাট্টায় মেতে থাকতে ভালোবাসেন। বিগ বসের সেটে তাঁকে আমন্ত্রণের জন্য সলমন খানকে ধন্যবাদ জানাতেও ভোলেননি হৃত্বিক। ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল হৃত্বিকের। সেই সিনেমা সম্পর্কে ডাউন দ্য মেমোরি লেনে হেঁটে হৃত্বিক জানালেন, টানা তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে ওই সিনেমা দেখেছিলেন সলমন। কারণ, সিনেমার প্রিভিউ শো-তে কোনও আসন খালি ছিল না। অগত্যা দাঁড়িয়েই সিনেমা দেখেছিলেন সলমন। আর তখন হৃত্বিকের কাঁধে হাত রেখেই দাঁড়িয়েছিলেন সলমন। ‘কাবিল’-ও দাঁড়িয়ে থেকেই দেখবেন বলে সলমন কথা দিয়েছেন বলেও জানিয়েছেন হৃত্বিক। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘কাবিল’।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Banerjee Death FIR: 'ছেলেটা অন্তত জানুক, বাবা কেন চলে গেল', রাহুলের মৃত্যুতে FIR দায়ের করছে আর্টিস্ট ফোরাম
'ছেলেটা অন্তত জানুক, বাবা কেন চলে গেল', রাহুলের মৃত্যুতে FIR দায়ের করছে আর্টিস্ট ফোরাম
Tollywood on Rahul Death: 'বিচার চাই, কারণ জানতে চাই..', রাহুলের মৃত্যুর 'বিচার' চেয়ে শনিবার পথে নামছে টলিউড, সামিল হচ্ছে ফেডারেশন ও!
'বিচার চাই, কারণ জানতে চাই..', রাহুলের মৃত্যুর 'বিচার' চেয়ে শনিবার পথে নামছে টলিউড, সামিল হচ্ছে ফেডারেশন ও!
Rahul Death Controversy: একাধিক পরস্পরবিরোধী বয়ান, প্রযোজনা সংস্থার বিবৃতিতে অসঙ্গতি! রাহুলের মৃত্যু ভাবাচ্ছে টলিউডকে
একাধিক পরস্পরবিরোধী বয়ান, প্রযোজনা সংস্থার বিবৃতিতে অসঙ্গতি! রাহুলের মৃত্যু ভাবাচ্ছে টলিউডকে
Rahul Banerjee Justrice: 'রাহুলের মৃত্যুর দিন যাঁরা উপস্থিত ছিলেন, সত্যিটা বলুন', আর্জি ঋত্বিক, অরিন্দমের! আগামীকাল প্রতিবাদ মিছিল
'রাহুলের মৃত্যুর দিন যাঁরা উপস্থিত ছিলেন, সত্যিটা বলুন', আর্জি ঋত্বিক, অরিন্দমের! আগামীকাল প্রতিবাদ মিছিল

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget