এক্সপ্লোর

Shah Rukh Khan: কেন একসঙ্গে কাজ করেন না শাহরুখ খান ও অক্ষয় কুমার? প্রকাশ্যে এল আসল কারণ

Shah Rukh Khan - Akshay Kumar: একটি সাক্ষাৎকারে একটি মজার কথা বলেছিলেন শাহরুখ। তিনি একটি কারণ খুঁজে বের করেছিলেন, কেন তাঁদের একসঙ্গে দেখা যায় না, তা নিয়ে

কলকাতা: দুজনেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীর্ঘদিন। দুজনেই প্রথম সারির নায়ক। কিন্তু মাত্র ১টি ছবি ছাড়া, আর কখনও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি তাঁদের। কিন্তু কেন? কেন আর কোনও সিনেমায় একসঙ্গে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) আর অক্ষয় কুমার (Akshay Kumar)-কে? এই নিয়ে, আগে দেওয়া একটি সাক্ষাৎকারে একটি মজার কথা বলেছিলেন শাহরুখ। তিনি একটি কারণ খুঁজে বের করেছিলেন, কেন তাঁদের কখনও একসঙ্গে দেখা গেল না তা নিয়ে। কী সেই কারণ? টাকা পয়সা? নাহ.. একেবারেই নয়।

কেন এক সিনেমায় দেখা গেল না শাহরুখ-অক্ষয়কে?

ইন্ডাস্ট্রির সবাই জানেন, অক্ষয় কুমার ভীষণ স্বাস্থ্য সচেতন। একাধিক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, এমন একটা দিনই যায় না যেদিন অক্ষয় সূর্যোদয় দেখেন না। অর্থাৎ তিনি সূর্যোদয়ের আগেই সকালে ওঠেন। এরপরে চলে শরীরচর্চা। কিন্তু শাহরুখের ক্ষেত্রে বিষয়টা ঠিক এর উল্টো। শাহরুখ দেরি করে ঘুম থেকে ওঠেন। দেরি করে সেটে যান এবং রাত পর্যন্ত কাজ করেন। প্রসঙ্গত এই একই অভ্যাস রয়েছে সলমন খানেরও। শোনা গিয়েছে, সলমন খান নাকি রাতে শ্যুটিং করতেই পছন্দ করেন বেশি। এমনকি সকালের দৃশ্য ও অনেক সময় রাতে আলোর সাহায্যে করা হয়ে থাকে তাঁর সেটে। সলমন খান শ্যুটিং করার সময় কার্যত গোটা রাত শ্যুটিং ফ্লোরে কাটান। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও তিনি সবার সঙ্গে বসে গল্পগুজব করেন। শাহরুখ খান অতটা রাত না করলেও, অনেকটাই রাত অবধি কাজ করেন আর বাড়ি যান খুব দেরি করে।

এই প্রসঙ্গে শাহরুখ একদিন বলেছিলেন যে তাঁর ও অক্ষয়ের কখনও একসঙ্গে কাজ করা সম্ভব না কারণ তাঁদের সেটে আসার সময় একেবারে আলাদা। অক্ষয় যখন সকাল বেলা সেটে আসবেন, তখন শাহরুখ হয়তো সারা রাত কাজ করে সবে সেট ছাড়ছেন। আবার শাহরুখ যখন সেটে আসবেন, অক্ষয় হয়তো তখন সকাল থেকে কাজ করে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন। ফলে এমন কোনও সময় থাকবেই না যে তাঁরা একসঙ্গে সেটে রয়েছেন। ফলে তাঁদের দুজনের একসঙ্গে কাজ করা অসম্ভব বলেই মনে করেন শাহরুখ। 

 

শাহরুখের 'স্বদেশ' সম্পর্কে আমির

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, শাহরুখ খান নন, তিনিই নাকি ছিলেন 'স্বদেশ' ছবির জন্য প্রথম পছন্দ। কিন্তু চিত্রনাট্য শুনে তাঁর মনে হয়েছিল এটি বিরক্তিকর। ফলে তিনি এই ছবির কাজ বাতিল করে দেন। তাঁর জায়গায় আসেন শাহরুখ খান ও ছবিটি চূড়ান্ত সাফল্য পায়। কিন্তু আমির খান জানিয়েছেন, তিনি কখনও শাহরুখের ছবিটি দেখেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget