এক্সপ্লোর

বিয়ের আসরে আধঘন্টা থাকলেই ২ কোটি টাকা! অফার ফেরালেন রণবীর, কেন জানেন?

মুম্বই: 'পদ্মাবত' সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্র অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সিনে মহল রনবীর সিংহের প্রশংসায় পঞ্চমুখ। এবার প্রচুর টাকার অফার ফিরিয়ে ফের আলোচনার কেন্দ্রে বলিউডের এই সাহসী ও হ্যান্ডসাম তারকা। তবে এই অফার কোনও সিনেমার নয়, তা ছিল একটি বিয়ের অনুষ্ঠানে মাত্র আধঘন্টা হাজির থাকার প্রস্তাব। এজন্য তাঁকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু টাকার অঙ্ক যত বড়ই হোক না কেন, সটান না বলে দিয়েছেন রণবীর। কারণ, তাঁর আগামী সিনেমা 'গালি বয়'। রণবীর বর্তমানে জোয়া আখতারের গালি বয় সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। এই সিনেমায় তাঁকে দেখা যাবে আলিয়া ভট্টের সঙ্গে। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, রণবীর খুবই খুঁতখুতে। সবকিছু নিখুঁত করতে চান তিনি। কোনও শ্যুটিংয়ের সময় নিজের চরিত্র রূপায়ণে বিস্তারিত বিষয়ে মনোযোগ করেন তিনি। তাঁর কাছে এভাবে নিজের চরিত্রের রূপায়ণ থেকে নিজেকে সরিয়ে ফেলার অর্থ হল শ্যুটিং শেষ হয়ে যাওয়া। (জোয়া আখতারের সিনেমার জন্য সকাল ছয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত শ্যুটিং করছেন রণবীর)। এই অবস্থায় এক শহর থেকে অন্য শহরে যাওয়া, এরপর মাঝরাতে সেটে ফেরা-এ রকম পরিস্থিতিতে আদৌ পড়তে চান না তিনি। তাই নিজের টিমকে রণবীর বলেছেন, টাকাপয়সা প্রস্তাব কথা না ভেবে তিনি তাঁর চরিত্র আরও ভালো করে ফুটিয়ে তোলার ওপর মনোযোগ দিতে চান। সেজন্য ওই প্রস্তাব ফিরিয়ে দিতে বলেছেন রণবীর।

14th February 2019 #gullyboy

A post shared by Zoya Akhtar (@zoieakhtar) on

জোয়া আখতারের গালি বয় সিনেমায় যে ফার্স্ট লুক রণবীর ও আলিয়ার প্রকাশিত হয়েছে, তাতে গ্ল্যামারের চিহ্নমাত্র নেই। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget