এক্সপ্লোর

Shah Rukh Khan: দীর্ঘ কেরিয়ার, বিপুল জনপ্রিয়তা, তবুও কেন কখনও রাজনীতিতে আসার কথা ভাবলেনই না শাহরুখ?

Shah Rukh Khan on Politics: 'আমি বিশ্বাস করি রাজনীতি যাঁরা করেন, তাঁদের নিজেদের স্বার্থের কথা ভাবলে চলে না। আমি নিজেকে একজন খুব সাধারণ অভিনেতা বলে মনে করি', বলছেন শাহরুখ খান।

কলকাতা: নির্বাচনের আবহ.. আজই শপথ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। এই নির্বাচনের হাত ধরেও বলিউড থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছে একাধিক অভিনেতা অভিনেত্রী। এর মধ্যে অন্যতম নাম কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তবে বলিউড যাঁকে বাদশা বলে ডাকে? শাহরুখ খান (Shah Rukh Khan)? দীর্ঘ কেরিয়ারে কখনও রাজনীতির ছায়া পড়তে দেননি তিনি। কিন্তু কেন? বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়েও, কখনও কেন রাজনীতিতে পা রাখলেন না শাহরুখ খান? একদা একটি টক-শো-তে নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ খান!

একটি টক শো-তে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই প্রতক্ষ্য বা পরোক্ষাভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। আপনিও কি তাই? যদি তা না হন, তাহলে রাজনীতি থেকে কেন দূরে থাকলেন? প্রথম প্রশ্নের উত্তরটা শাহরুখ দেন বেশ মজা করেই। বলেন 'আমি সারাদিন অনেক কাজ করি। একেবারেই সময় পাই না। আর তাই আমি একটাই পার্টিতে বিশ্বাস করি যেটা রাত ১২টার পরে শুরু হয়। সেই পার্টিটাই আমি ভালবাসি, যাই ও। এছাড়া আমি আর কোনও পার্টির সঙ্গে যুক্ত নই।'

দ্বিতীয় প্রশ্নের উত্তরে শাহরুখের গলায় স্বভাবজাত গভীরতার ছোঁয়া। শাহরুখ বলেন, 'আমি বিশ্বাস করি রাজনীতি যাঁরা করেন, তাঁদের নিজেদের স্বার্থের কথা ভাবলে চলে না। যাঁরা রাজনীতিতে যোগদান করেছেন, আমার সহকর্মীরা, তাঁদের অনেক শুভেচ্ছা। তাঁরা হয়তো রাজনীতিটাকে বুঝেছেন নিজেদের মতো করে। তবে আমার কাছে রাজনৈতিক হওয়ার শর্তই হল নিজের কথা না ভেবে, জনগণের জন্য কাজ করা। এটাই তো রাজনীতিক হওয়ার প্রাথমিক শর্ত। কিন্তু একজন অভিনেতা হিসেবে এই স্বভাবটা আমার থাকা উচিত নয়। একজন অভিনেতা হিসেবে আমার নিজেকে নিয়ে ভাবা উচিত, নিজের মধ্যে থাকা উচিত। অনেকেই হয়তো আমার এই কথার সঙ্গে সহমত হবেন না, তবে আমি নিজেকে একজন খুব সাধারণ অভিনেতা বলে মনে করি। শুধুই অভিনেতা, এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষ নই। আমার মধ্যে রাজনৈতিক হওয়ার ক্ষমতাই নেই। কেউ যদি আমায় এখন বলেন আমি কেন মহাকাশচারী হইনি, তাহলে আমি বলব, আমার সেই ক্ষমতাই নেই। রাজনীতির ক্ষেত্রেও আমার ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য।'

আরও পড়ুন: Tripti Dimri: কেরিয়ার গতি পেতেই নতুন ঠিকানা, আলিয়া-রণবীরের পাড়ায় বাড়ি কিনলেন তৃপ্তি দিমরি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget