এক্সপ্লোর

মুজফ্ফপুরের ঘটনা ‘ভয়াবহ’, দেশের যত্রতত্র মহিলা ধর্ষণ চলছে, গভীর উদ্বেগ প্রকাশ করে বলল সুপ্রিম কোর্ট

  নয়াদিল্লি: দেশজুড়ে ধর্ষণের ঘটনার বাড়বাড়ন্ত নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করল সুপ্রিম কোর্ট। দেশের যত্রতত্র মেয়ে ও মহিলারা ধর্ষণের শিকার হচ্ছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উল্লেখ করে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন এ ধরনের চারটি ঘটনা ঘটছে। এই তথ্য উল্লেখ করে আদালত এ ধরনের ঘটনা মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছে।  বিহারের মুজাফ্ফরপুরে এনজিও পরিচালিত হোমে মেয়েদের যৌন নিগ্রহের অভিযোগের ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশ্বাসযোগ্যতা যাচাই না করে এ ধরনের প্রতিষ্ঠানগুলিকে অর্থ সাহায্য দেওয়ায় বিহার সরকারকে একহাত নিয়েছে আদালত। বিচারপতি মদন পি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ দেশের বিভিন্ন হোমে নাবালিকাদের যৌন নিগ্রহ প্রতিরোধের জন্য প্রস্তাবিত পদক্ষেপগুলি সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানাতে নারী ও শিশু কল্যাণমন্ত্রককে নির্দেশ দিয়েছে। বিচারপতি মদন বি লোকুর ছাড়াও সুপ্রিম কোর্টের এই বেঞ্চে রয়েছেন বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি কে এম জোসেফ। বেঞ্চ বলেছে, ‘কী করা যেতে পারে? দেশের যত্রতত্র ধর্ষণের শিকার হচ্ছেন মেয়ে ও মহিলারা। এনসিআরবি-র তথ্য অনুয়ায়ী, ২০১৬-কে ৩৮,৯৪৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর অর্থ, প্রতিদিন চারজন করে মহিলা এই অপরাধের শিকার হয়েছেন। পরিসংখ্যানে এগুলি উল্লেখ করা হয়েছে’। পটনার এক ব্যক্তির লেখা চিঠির ভিত্তিতে বিহারের ঘটনা  সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে শুনানির জন্য গ্রহণ করে। এই মামলায় গত ২ আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, মুজাফ্ফরপুরের ঘটনার তদন্ত পেশাদার কাউন্সেলর বা যোগ্য শিশু মনস্তাস্তিকদের সহায়তাকে করতে হবে। ওই কাউন্সেলর ও মনস্তাস্তিকদের বেঙ্গালুরুর ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়েন্সেস, টাটা ইন্সস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস এবং দিল্লির এইমসের সঙ্গে পরামর্শ করে নিয়োগ করতে হবে। এদিনের শুনানিতে উত্তরপ্রদেশের দেওরিয়ার শেল্টার হোমে মেয়েদের যৌন নিগ্রহের অভিযোগ এবং তাদের মধ্যপ্রদেশে প্রকাশ্যে বিক্রয়ের অভিযোগের প্রসঙ্গও উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলেছে, এনসিআরবি-র তথ্য অনুযায়ী, এই দুটি রাজ্য থেকেই ধর্ষণের অভিযোগ  সবচেয়ে বেশি আসে। সুপ্রিম কোর্ট বলেছে, বিষয়টি খুবই উদ্বেগজনক। এ ধরনের ঘটনা মোবাবিলায় কাউকে না কাউকে ব্যবস্থা নিতে হবে। ভারতে প্রতি ছয় ঘন্টায় একজন ধর্ষণের শিকার হচ্ছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ আগস্ট। সুপ্রিম কোর্ট এনজিও পরিচালিত শেল্টার হোমগুলি দৈনন্দিন ভিত্তিতে যথাযথ পর্যালোচনা ও মুজফ্ফরপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এ ধরনের প্রতিষ্ঠানগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাবও দিয়েছে। আদালত বলেছে, এ ধরনের শেল্টার হোমগুলি পর্যবেক্ষণের জন্য প্রযুক্তি ব্যবহার করা দরকার। এ সংক্রান্ত বিষয়ে ইউনিসেফের গবেষণাগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলির খতিয়ে দেখা প্রয়োজন।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget