এক্সপ্লোর

Honey Singh News: অপহরণ ও হেনস্থার অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ অভিযোগকারী

Yo Yo Honey Singh: ১৫ এপ্রিল, মুম্বইয়ে হওয়ার কথা ছিল এই শো। অভিযোগকারী জানিয়েছেন, এই ঘটনার অভিযোগ পেয়ে তাকে ডেকে পাঠিয়েছিল পুলিশ কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি পুলিশের তরফে

কলকাতা: সম্পর্কের সমীকরণ হোক বা বিতর্ক.. একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই গায়কের নাম। আর এবার হানি সিং (Honey Singh)-এর বিরুদ্ধে অপহরণ ও হেনস্থার মামলা দায়ের করল মুম্বইয়ের একটি ইভেন্ট সংস্থা। সূত্রের খবর, বিখ্যাত ব়্যাপারের একটি ইভেন্ট আয়োজন করেছিলেন ওই সংস্থার মাথা বিবেক রমন। কিন্তু আর্থিক কারণে বাতিল হয়ে যায় সেই শো। এই কথা হানি সিং-কে জানাতেই ফল হয় মারাত্মক। 

বিবেক রমন রামে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন, শো-বাতিলের খবর হানি সিং-এর কানে যেতেই লোকজন দিয়ে তাঁকে তুলে নিয়ে যান হানি সিং। এরপর মুম্বই শহরের বাইরে এক হোটেলে তাঁকা শাসানো ও হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ১৯ এপ্রিল অর্থাৎ গতকাল ঘটেছে বলে অভিযোগ।

১৫ এপ্রিল, মুম্বইয়ের Bandra Kurla Complex-এ হওয়ার কথা ছিল এই শো। অভিযোগকারী জানিয়েছেন, এই ঘটনার অভিযোগ পেয়ে তাকে ডেকে পাঠিয়েছিল পুলিশ কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি পুলিশের তরফে।। অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগকারী চেয়েছিলেন যেন হানি সিং ও তাঁর সঙ্গীদের পুলিশের হেফাজতে নেওয়া হয়। একা হানি সিং নয়, ওই অপহরণ ও হেনস্থার ঘটনায় যুক্ত ছিল তাঁর বন্ধুরাও। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

সদ্য প্রেমিকা টিনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার ঘটনায় শিরোনামে এসেছিলেন হানি সিং। একসঙ্গে একটি অ্যালবামে কাজ করছিলেন টিনা ও হানি। কিন্তু সূত্রের খবর, ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদের কারণে সেই অ্যালবামের কাজ বন্ধ করে দিতে হয় হানিকে। এই খবর সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন হানি। অন্যদিকে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি টিনা। তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন টিনা ও হানি। এমনকি একে অপরের সঙ্গের সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তাঁরা। 

একটি সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ভিন্ন ভিন্ন জিনিস চান তাঁরা। আর তাই এই বিচ্ছেদের সিদ্ধান্ত। এখন আপাতত দুজনেই নিজের কাজে মন দিয়েছেন। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা কাজ করছেন তাঁরা। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিক তারকাদের সঙ্গে নাম জড়িয়েছে হানির। ২০২২ সালে শালিনী তলওয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হানির। ২০১১ সালে বিয়ে করেছিলেন তিনি। এরপরেই টিনার সঙ্গে সম্পর্কে জড়ান হানি। 

আরও পড়ুন: Raghav Parineeti: রোকা সারা, অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়বেন রাঘব-পরিণীতি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget