এক্সপ্লোর

"আপনার অস্তিত্ব রয়ে যাবে চিরকাল," মিলখা সিংহের প্রয়াণে শোকপ্রকাশ ফারহান আখতারের

জীবন বাঁচানোর ‘দৌড়ে’ শেষ রক্ষা হল না। ৯১ বছরে থামল জীবনের দৌড়।  

মুম্বই: করোনার সঙ্গে লড়াইয়ে থামল জীবন যুদ্ধের দৌড়। রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘ভাগ মিলখা ভাগ’-এ মিলখা সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান। শোকস্তব্ধ অভিনেতাও।  ট্যুইটারে তিনি লিখেছেন,  প্রিয় মিলখাজি, আমি এখনও মেনে নিতে পারছি না যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার এই একগুঁয়েমি হয়তো আপনার কাছ থেকেই পেয়েছি। তবে এটাই সত্যি যে আপনার অস্তিত্ব রয়ে যাবে চিরকাল। আপনার মতো বিশাল হৃদয়ের মানুষ, ভালবাসার মানুষ আমি দেখিনি। আপনি বরাবর মাটির কাছাকাছি থেকেছেন। পথ দেখিয়েছেন, স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। পরিশ্রম, সততা আর একাগ্রতায় ভর করে একজন মানুষ কোন উচ্চতায় উঠতে পারে তা দেখিয়েছেন আপনি।

চণ্ডীগড়ের PGIMER হাসপাতালে গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংহ। জীবন বাঁচানোর ‘দৌড়ে’ শেষ রক্ষা হল না। ৯১ বছরে থামল জীবনের দৌড়।  করোনা-মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয়। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং। ক্রীড়া মহলে যাঁর পরিচিতি উড়ন্ত শিখ নামে। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। ১৯৫৯ সালে পদ্মশ্রী পান।

শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা। অমিতাভ বচ্চন ট্যুইট করে লিখেছেন, মিলখা সিংহের প্রয়াণে আমি গভীর শোকাহত। তিনি ভারতের গর্ব। তিনি যত বড় অ্যাথলিট, তার চেয়েও বড় মাপের মানুষ। আমার প্রার্থনা রইল।

ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন শাহরুখ খান। তিনি লিখেছেন, উড়ন্ত শিখ সশরীরে আমাদের মাঝে না থাকলেও তাঁর উপস্থিতি চিরন্তন। তাঁর কৃতিত্ব চিরকাল অধরাই থাকবে। তিনি আমার অনুপ্রেরণা, আমার মত আরও বহু মানুষের অনুপ্রেরণা। চির শান্তিতে থাকুন মিলখা সিংহ স্যার।

মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়। ক্রিকেটার যুবরাজ সিং,  টেনিস তারকা সানিয়া মির্জা-সহ ক্রীড়া জগতের অনেকেই ট্যুইটারে জানিয়েছেন শোকবার্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget