এক্সপ্লোর

Zubeen Garg: জুবিন গর্গ খুনে অভিযুক্ত চার, 'আদালত ন্যায় দেবে', চার্জশিট পেশের পর বললেন অসমের মুখ্যমন্ত্রী

Zubeen Garg death: জুবিন গর্গ মৃত্যু মামলায় বিরাট বিরাট চারটি ট্রাঙ্কে করে কয়েকশো সাক্ষীর বয়ানের ভিত্তিতে একটি কয়েক হাজার পাতার বিরাট চার্জশিট জমা করে বিশেষ তদন্তকারী কমিটি।

গুয়াহাটি: সিঙ্গাপুরে শো করতে গিয়ে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে সাঁতার কাটতে গিয়ে মারা যান জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর মৃত্যু স্বাভাবিক নয়, বরং সেটি খুন বলে দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেই বিশেষ দলটি শুক্রবারই গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা করে।

বিরাট বিরাট চারটি ট্রাঙ্কে করে কয়েকশো সাক্ষীর বয়ানের ভিত্তিতে একটি কয়েক হাজার পাতার বিরাট চার্জশিট জমা করে তদন্তকারী কমিটি। সেই চার্জশিটে চার জনের বিরুদ্ধে খুনের মামলা জায়ের করা হয়। প্রয়াত গায়কের ভাই সন্দীপন গর্গকে হোমিসাইডের জন্য বুক করা হয়েছে। খুনের দায়ে অভিযুক্ত চার জনের মধ্যে সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মোহন্তর নাম রয়েছে।

এছাড়াও রয়েছে সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমিতপ্রভ মোহন্তর নাম। গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যকে ৩১সি ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী টাকা তথা সম্পত্তির বিষয়ে বিশ্বাস ভঙ্গ অভিযুক্ত হয়েছেন তাঁরা। এই চার্জশিট পেশ করার পরেই অসমের মুখ্যমন্ত্রী জানান, 'আমরা কথা দিয়েছিলাম এবং সেইমতো বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট পেশ করেছি। কয়েকজনকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।'

তিনি যোগ করেন, 'প্রধান চার্জশিটের সঙ্গে প্রায় ১২ হাজার পাতার ডকুমেন্ট, সাক্ষীদের জবানবন্দি আমরা জমা দিয়েছি। অত্যন্ত সাবধানে এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। যদিও সিঙ্গাপুর থেকে বহু ডকুমেন্ট আনানো হয়েছে, তবে আমাদের নিজেদের ডকুমেন্টের মাধ্যমেই আমরা গোটা বিষয়টা প্রমাণ করেছি। আমরা এমনভাবে চার্জশিট তৈরি করেছি যে অসম থেকে জোগাড় করা নথিই যেন আমাদের অভিযোগগুলি প্রমাণ করার জন্য যথেষ্ট হয়। প্রচুর খাটা খাটনি এবং দীর্ঘ তদন্তের পর চার্জশিটটা জমা দেওয়া হয়েছে। এবার গোটটা আদালতের আওতায়। আদালতই আমাদের ন্যায় দেবে।'

 

তবে অসমের তদন্তকারী কমিটি চার্জশিট পেশ করে দিলেও সিঙ্গাপুর পুলিশ বাহিনিও এই ঘটনায় স্বতন্ত্রভাবে নিজেদের তদন্ত করছে। তাদের তরফে প্রাথমিকভাবে জানানো হয় জুবিন গর্গের মৃত্যুতে কোনও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে গোটটা সম্পূর্ণ করতে তিন মাস লাগতে পারে বলেই খবর।

সেরা শিরোনাম

সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget