এক্সপ্লোর

Fact Check: সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বেড়ে ৬২ বছর ? সত্যিটা কী ?

Govt Employee Retirement Age: ২০২৩ সালের অগাস্ট মাসে লোকসভায় কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছিল যে কেন্দ্র সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বদল করা নিয়ে কোনও প্রস্তাব গৃহীত হয়নি।

Retirement Age: বেশ কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে বহুলভাবে প্রচারিত হচ্ছে একটি পোস্ট যেখানে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমতিক্রমে দেশের কেন্দ্র সরকারি কর্মীদের জন্য অবসরের বয়স বাড়িয়ে করা হয়েছে ৬২ বছর। তুমুল ভাইরাল (Viral Post) হয়ে গিয়েছে এই পোস্টটি। কিন্তু আদপে এই পোস্টে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্র সরকার এরকম কোনো নির্দেশিকা জারি করেনি। কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB Fact Check) স্পষ্ট জানিয়েছে যে কেন্দ্র সরকারি কর্মীদের অবসরগ্রহণের (Retirement Age) বয়স ৬২ বছরে বাড়ানো হয়নি।

একইসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের অগাস্ট মাসে লোকসভায় কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছিল যে কেন্দ্র সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বদল করা নিয়ে কোনও প্রস্তাব গৃহীত হয়নি। ফলে এই পোস্টে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

যে বিজ্ঞপ্তিটি প্রচারিত হচ্ছে সমাজমাধ্যমে তাতে বলা হয়েছে ভারত সরকার একটি মন্ত্রীসভার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের অবসরগ্রহণের বয়স বাড়িয়ে করেছে ৬২ বছর। এমনকী এও জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত আগামী ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। আর এর মাধ্যমে কেন্দ্র সরকারি কর্মীরা আরও অতিরিক্ত ২ বছর কাজ করতে পারবেন। এর মাধ্যমে সরকার এবং কর্মী উভয়েই উপকৃত হবেন বলে জানা গিয়েছে। যে যে কারণগুলির উল্লেখ করা হয়েছে এই পোস্টে তা হল –

ক) বিগত কয়েক দশকে মানুষের স্বাভাবিক জীবনকাল অনেকটাই বেড়ে গিয়েছে। ১৯৯৮ সালে যা ছিল ৬১.৪ বছর, তা ২০২৪ সালে এসে হয়েছে ৭২.২৪ বছর।

খ) অভিজ্ঞ কর্মীর চাহিদা রয়েছে কাজের জগতে। ফলে কর্মীদের মেয়াদ বাড়ালে তা সংস্থার পক্ষে লাভদায়ক হবে।

গ) অবসরের বয়স আরও ২ বছর বাড়ালে কর্মীদের পেনশন সংক্রান্ত খরচ কম করতে হবে সরকারকে। দেরি করে শুরু হবে পেনশন প্রক্রিয়া।

ঘ) অভিজ্ঞ দক্ষ কর্মী সংস্থায় থাকলে প্রশাসনিক ব্যবস্থাপনাও অনেক বেশি সহজতর হবে। এর মাধ্যমে সংস্থার কাজ আরো অনেক ভাল হবে, অনেক বেশি নিখুঁত হবে।

এই পোস্টে দাবি করা হয় যে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী উপকৃত হবেন। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো এই ভাইরাল পোস্টটিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করেছে।

আরও পড়ুন: Deepfake Video: বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন খোদ RBI-এর গভর্নর ! সত্যি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget