এক্সপ্লোর

Fact Check: কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন শাহরুখ খান? সত্যিই কি তাই?

Claim: মহারাষ্ট্রের সোলাপুরে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন শাহরুখ খান।Fact: কংগ্রেসের প্রচারে অংশগ্রহণকারী ব্যক্তি আসল শাহরুখ খান নন। তিনি হলেন শাহরুখের মতো দেখতে এক ব্যক্তি।

রাজনৈতিক দলের হয়ে তারকাদের প্রচার ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়। কখনও রাজনৈতিক দলের হয়ে তাঁরা প্রচারে নেমেছেন, কখনও বা প্রত্যক্ষ রাজনীতিতে নাম লিখিয়েছেন। চব্বিশের লোকসভা ভোটে বিজেপির হয়ে নির্বাচন লড়ছেন কঙ্গনা রানাওয়াত-সহ একাধিক তারকা। তেমনই একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা পোস্ট করে দাবি করা হচ্ছে যে, মহারাষ্ট্রের সোলাপুরে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন খোদ শাহরুখ খান। (আর্কাইভ লিঙ্ক)

Fact Check: কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন শাহরুখ খান? সত্যিই কি তাই? 

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর সত্যতা বিচারের জন্য নিউজচেকারের তরফে প্রথমে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করা হয় এবং ১৯ এপ্রিল The Indian Express-এর ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সেই ভিডিয়ো থেকে জানা যায় যে, মহারাষ্ট্রের সোলপুরে কংগ্রেস প্রার্থী প্রণতি শিন্ডের হয়ে ভোটপ্রচারে নেমেছিলেন শাহরুখ খানের মতো দেখতে এক ব্য়ক্তি, যাঁর নাম ইব্রাহিম কাদরি।                                                                                                           

India News Madhya Pradesh Chhattisgarh, News18 India ও India Today–তেও একই খবর প্রকাশিত হয়েছিল।

এরপর আরও তদন্ত করে ইব্রাহিম কাদরি, যাঁকে শাহরুখ খানের মতো দেখতে, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি আমরা খুঁজে পাই। দেখা যায়, ২২ এপ্রিল নিজের ইনস্টাগ্রামে কংগ্রেস প্রার্থী প্রণতি শিন্ডের হয়ে ভোটপ্রচারের ভিডিয়ো পোস্ট করেছিলেন ইব্রাহিম কাদরি।

Fact Check: কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন শাহরুখ খান? সত্যিই কি তাই?

নিউজচেকারের তদন্তে আরও উঠে আসে যে, কংগ্রেসের এই প্রচার কৌশলের বিরোধিতা করেছিল বিজেপি। নির্বাচন কমিশকে প্রচারের ভিডিয়ো ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বিজেপি নেতা শেহজাদ পুনেওয়ালা। 

Conclusion

এখন এটা বোঝাই যাচ্ছে যে, কংগ্রেসের প্রচারে অংশগ্রহণকারী ব্যক্তি আসল শাহরুখ খান নন। তিনি হলেন শাহরুখের মতো দেখতে এক ব্যক্তি, যাঁর নাম ইব্রাহিম কাদরি। 

Result: False

এই প্রতিবেদনটি নিউজচেকার কর্তৃক প্রকাশিত, শক্তি কালেক্টিভের অংশ হিসেবে। শিরোনাম ব্যতীত প্রকাশিত তথ্য এবিপি লাইভ বাংলার দ্বারা সম্পাদনা করা হয়নি।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget