এক্সপ্লোর

RG Kar Case: 'RG করকাণ্ডে প্রাক্তন CP বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই..', হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার

Central Government On Former CP Vineet Goyal In HC: বিনীত গোয়েল ইস্যুতে হাইকোর্টে কী জানাল কেন্দ্রীয় সরকার ?

কলকাতা: আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে।  এবার হাইকোর্টে ,কেন্দ্রীয় সরকার জানিয়েছে,'আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়।' আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।

প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন তিনি। বিনীত গোয়েলের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী।  এদিকে আরজিকর কাণ্ডের মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই বিষয়ে দেশের শীর্ষ আদালতেই জানানোর কথা বলেছিল বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেসময় আরও জানানো হয়েছিল, আপাতত এই মামলায় হস্তক্ষেপ করতে পারবে না হাইকোর্ট। তবে এবার পরিস্থিতি বদলাল।

মূলত এই মামলা যখন দায়ের হয়, সেই সময় অভিযোগ উঠেছিল আরজিকরের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ফলত তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হোক, এবং এই মর্মেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।এবং সেই মামলাতেই আজকে কেন্দ্রীয় সরকারের তরফে রিপোর্ট দিয়ে বলা হয়েছে, যে আইপিএস অফিসার বা আধিকারিক যেখানে কর্মরত, সেখান সরকারই তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে,শৃঙ্খলাভঙ্গের দায়ে।

এখন কোনও সরকার বা সেখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে, তাঁরা যদি সেই আইপিএস অফিসারের বিরদ্ধে পদক্ষেপ না করে, সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে, অভিযোগ জানানো যায়। এবং তার কি আইনি সংস্থান রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেই সংস্থান অনুযায়ী কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ের যে অভিযোগ বা পদক্ষেপ রয়েছে, সেটা কিন্তু রাজ্য সরকারকেই গ্রহণ করতে হয়।এই মর্মে কেন্দ্রীয় সরকার তাঁদের মতামত পেশ করেছে। এই গোটা ঘটনায় রিপোর্ট দেওয়ার জন্য আরও ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বাদুড়িয়ায় দাপুটে TMC নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার, 'আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget