এক্সপ্লোর

Fact Check: 'রোজা ভাঙতে জোর করা হয়েছে, নাহলে এরা আমার কেরিয়ার শেষ করে দিত', শামির দাবি-বিতর্কের সত্যতা কী ?

Mohammed Shami : ভাইরাল ভিডিওর কি ফ্রেম থেকে রিভার্স ইমেজ সার্চ করে মহম্মদ শামির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই রকম একটি ভিডিও পাওয়া যায়।

কলকাতা : ৪ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা যায়। তিনি রোজা পালন না করায় এনিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এনিয়ে শামির সমালোচনায় সরব হয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহবুদ্দিন রাজভি বরেলভি। উপবাস না করায় শরিয়ত অনুয়ায়ী তিনি "অপরাধী" বলে তোপ দাগেন তিনি। তাঁর মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। যদিও মুসলিম সম্প্রদায়ের অনেকেই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। এই চর্চার মধ্যেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে শামিকে বলতে শোনা যাচ্ছে, "ওই দিন আমি রোজা ভেঙেছিলাম। মুসলিম ভাই-বোনেরা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি এটা ইচ্ছা করে করিনি। আমাকে রোজা ভাঙতে জোর করা হয়েছে। অন্যথা, এরা আমার কেরিয়ার নষ্ট করে দিত। আমি আবার আমার মুসলিম ভাই-বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।" কিন্তু, এই ভিডিওটির কি আদৌ কোনও সত্যতা আছে ?

এখানে দেখুন

এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে গুগল কিওয়ার্ড সার্চ করে factly. কিন্তু, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর রোজা না পালন করার জন্য মহম্মদ শামির 'ক্ষমা' চাওয়া সংক্রান্ত কোনও রিপোর্ট পাওয়া যায়নি। এমনকী তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলেও বিষয়টি খতিয়ে দেখা হয়। কিন্তু, এরকম কোনও বিবৃতি পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওর কি ফ্রেম থেকে রিভার্স ইমেজ সার্চ করে মহম্মদ শামির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই রকম একটি ভিডিও পাওয়া যায়। যেটা ২০২৪ সালের ১১ এপ্রিল পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওয়, শামিকে ভাইরাল ক্লিপে যে পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে, সেই একই পোশাকে দেখা যায়। সেখানে শামি ইদের শুভেচ্ছা জানান। বলেন, "ইদের মিষ্টি উপভোগ করুন আজ ইদ। খুব সুন্দর করে ইদ পালন করুন।" যদিও সেই ভিডিওয় কোথাও তাঁকে রোজ ভাঙার উল্লেখ করতে শোনা যায়নি এবং ক্ষমা চাওয়ারও কোনও প্রশ্ন ওঠেনি। 

২০২৪-এর ১১ এপ্রিল শামির আরও একটি ইনস্টাগ্রাম পোস্ট পাওয়া যায়। যেখানে তাঁকে ভাইরাল ভিডিওর পোশাকেই দেখা যাচ্ছে। সেই পোস্টে লেখা হয়েছে, "আমার সব বন্ধু ও পরিবারকে ইদ মোবারক। আজকের এই বিশেষ দিনটা আনন্দ, ভালোভাসা ও আশীর্বাদে ভরে যাক। তোমাদের সুখৃ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।"

কাজেই ২০২৪-এ মহম্মদ শামি ইদের শুভেচ্ছা জানিয়ে যে পোস্ট করেছেন, তার সঙ্গেই নতুন ভাইরাল ভিডিওটি পাল্টানো হয়েছে। যা সর্বৈব মিথ্যা বলে অনুসন্ধানে উঠে এসেছে।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ফ্যাক্টলি এবং শক্তি কালেক্টিভের (Fact Check : A digitally altered video falsely claims Mohammed Shami apologised for breaking his Roza during a 2025 ICC Champions Trophy match) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget