এক্সপ্লোর

Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

Viral News: সোশাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে এমনই কিছু খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এর কি আদৌ কোনও সত্যতা রয়েছে?

নির্বাচনের সময় প্রায়ই নানা খবর শোনা যায় চারিদিকেই। শাড়ি থেকে নগদ টাকা বিতরণের নানা ধরনের খবর আসে প্রকাশ্যে। কিন্তু ভোটারদের আকৃষ্ট করতে এবার বিনামূল্যে মোবাইল রিচার্জ দিচ্ছেন নেতারা? এই অফার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধীর মত নেতারা? এই খবরে হইচই পড়ে গিয়েছে সর্বত্র। সোশাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে এমনই কিছু খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এর কি আদৌ কোনও সত্যতা রয়েছে? 

কী খবর ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়? 

যে খবরটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে পিএম নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী দেশের জনগণকে ৮৪ দিনের বৈধতার সঙ্গে ৭১৯ টাকার একটি ফ্রি রিচার্জ অফার করছেন। যাতে আরও বেশি সংখ্যক ভোট তাঁরা পান। এই পোস্টগুলিতে দুটি ভিন্ন ওয়েবসাইএর লিঙ্কও রয়েছে। বলা হচ্ছে, এই লিঙ্কগুলিতে ক্লিক করলে ফ্রি রিচার্জ করা যাবে। 

ঠিক কী লেখা হচ্ছে ওই বার্তায়? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি ভাইরাল বার্তায় লেখা হচ্ছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত ভারতীয় ইউজারকে ৮৪ দিনের জন্য ৭১৯ টাকার বিনামূল্যে রিচার্জ দিচ্ছেন যাতে আরও বেশি সংখ্যক লোক ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে ভোট দেয়। এর ফলে ফের সরকার গঠন করতে পারবে বিজেপি। এই ফ্রি রিচার্জ করতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।' 


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

রাহুল গান্ধীর নামেও এই একই ধরনের বার্তা শেয়ার করা হচ্ছে সোশাল মিডিয়ায়। 

কী আসল সত্যি? 

এই খবরটিকে ভুয়ো বলেই দাবি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা রাহুল গান্ধী কেউ এই ধরনের ফ্রি রিচার্জ দিচ্ছেন না। দুই নেতার নামে ফ্রি রিচার্জের ওয়েবসাইটগুলো একদমই ভুয়ো। এই ধরনের ভুয়ো ওয়েবসাইট ব্যবহার করে জালিয়াতি করার কাজ করা হয়ে থাকে। ব্যক্তিগত তথ্য চুরি করে অন্যত্র ব্যবহারও করা হয় অনেক সময়। 

মোদির পোস্টে বলা হয়েছে 'audreparily.com ওয়েবসাইটের URLটি স্পষ্ট করে দেয় যে এটি কোনও সরকারি ওয়েবসাইট নয়, কারণ সরকারি ওয়েবসাইটে সাধারণত 'gov.in' এবং 'nic.in' লেখা থাকে। 

পিএম মোদির নামে শেয়ার করা  ফ্রি রিচার্জ লিঙ্কে ক্লিক করলে মোদির ছবির সঙ্গে আরেকটি পেজ খোলে, যেখানে লেখা আছে, “প্রধানমন্ত্রী ফ্রি রিচার্জ স্কিম”। 


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

অর্থাৎ এর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এটি একটি সরকারি স্কিম। তবে বাস্তবতা হল সরকার এ ধরনের কোনও পরিকল্পনা ঘোষণা করেনি। প্রেস ইনফরমেশন ব্যুরো, ভারত সরকারের একটি সংস্থা, প্রধানমন্ত্রী বা ভারত সরকারের নামে বিনামূল্যে রিচার্জ অফার করে এমন ওয়েবসাইটগুলিতে বিশ্বাস না করার জন্য বেশ কয়েকবার সতর্কতা জারি করেছে ।

কী কী লেখা হচ্ছে ওই ভুয়ো ওয়েবসাইটগুলিতে? 

পিএম মোদির নামে ভাইরাল হওয়া লিঙ্কটিতে ক্লিক করে, যে পেজটি খুলবে তাতে "ফ্রি রিচার্জ পান" লেখা রয়েছে। এটিতে ক্লিক করার পরে, আপনাকে "অ্যাক্টিভেট ফ্রি রিচার্জ"-এ আপনার ফোন নম্বর এবং টেলিকম অপারেটরের নাম দিতে বলা হবে। এছাড়াও, এটিও বলা হয়েছে যে ফ্রি রিচার্জ পেতে, এই বার্তাটি ১০ ​​জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে বা যে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে।

প্রতারকরা প্রায়ই এই ধরনের পদ্ধতি অবলম্বন করে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে, তাই এই ধরনের ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য প্রবেশ করা উচিত নয়। 

লক্ষণীয় বিষয় হল যে আপনি যদি আপনার ফোন নম্বরের জায়গায় যেকোন নম্বর লিখলেও যেমন “123456789”, সিস্টেম এটিকে ভুল বলে মনে করে না এবং আপনাকে পরবর্তী পদক্ষেপগুলি অনুসরণ করতে বলে।

রাহুল গান্ধীর নামেও চলছে এই জালিয়াতির কাজ

রাহুল গান্ধীর নামে শেয়ার করা ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে "ফ্রি রিচার্জ" পেতে হোয়াটসঅ্যাপে ১০ জনকে বার্তা পাঠাতে বলা হয়েছে।

মজার বিষয় হল এখানে "রিচার্জ" পেজে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদরার ছবি সহ একটি পোস্টারে "সবকা সাথ, সবকা বিকাশ" লেখা আছে, যা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান।


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

এই বার্তায় দেওয়া লিঙ্কে ক্লিক করলে দেখা গিয়েছে যে “Downloadfilmyzilla” নামে একটি ওয়েবসাইটে চলচ্চিত্র সম্পর্কিত রিপোর্ট রয়েছে।


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

দুটি ফেক-বার্তার মধ্যে রয়েছে যোগসূত্র? 

মোদি এবং রাহুল গান্ধীর নাম করে পাঠানো বার্তায় বেশ কিছু কমন বিষয় লক্ষ্য করা গিয়েছে। এর থেকে মনে করা হয়েছে, কিছু যোগাযোগ থাকলেও থাকতে পারে। 

এই রিচার্জ স্কিম থেকে উপকৃত হয়েছেন এমন বেশ কিছু কমেন্ট ফেসবুকেও করা হয়েছে। দেখা গিয়েছে ওই দুই পেজের ইউজাররা একই। ফলে সেখান থেকে মনে করা হচ্ছে কিছু যোগাযোগ থাকতে পারে। 


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

রাজস্থানের কোনও এলাকার সঙ্গে যোগ? 


গুরুত্বপূর্ণ বিষয় হল দুটি ওয়েবসাইটই রাজস্থানের সঙ্গে কোনওভাবে যুক্ত, এমনটাই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির নামে শেয়ার করা “https://audreyparily.com/BJPi2024-Recharge/id=byIS60F3” লিঙ্কে ক্লিক করলে আরেকটি ওয়েবসাইট খুলবে – “https://mahirfacts.com/Drt/”। "মাহিরফ্যাক্টস" নামে একটি ওয়েবসাইট পাওয়া গিয়েছে, যেখানে অনলাইনে কীভাবে টাকা উপার্জন করা যায়, চলচ্চিত্র পর্যালোচনা, নিয়োগ ইত্যাদি সম্পর্কিত কিছু রিপোর্ট রয়েছে। এর 'অবউট সেকশন'- এ লেখা আছে যে এটি রাজস্থানের বাসিন্দা মাহির খান নামে এক ব্যক্তি পরিচালনা করেন। 

যখন 'Godaddy Whois' নামে একটি টুলের সাহায্যে রাহুল গান্ধীর নামে শেয়ার করা 'probiv.in' ওয়েবসাইটটি তদন্ত করা হয় , তখন জানা যায় এটি রাজস্থান জেলা থেকে রেজিস্টার করা হয়েছে।


Fact Check: ভোট পেতে ফোনে ফ্রি রিচার্জ দিচ্ছেন মোদি-রাহুল গান্ধী? এর কোনও সত্যতা আছে?

মনে করা হচ্ছে রাজস্থানে থাকা মাহির খান এই ভুয়ো ওয়েবসাইটগুলি পরিচালনা করছেন। তবে এটা স্পষ্ট যে এই ভাইরাল বার্তার কোনও সত্যতা নেই। আজ তকের তরফে এই ধরনের ফ্রি রিচার্জের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। 

 

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
Cheque Book Viral Post : ২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?
২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?
Gyanesh Kumar News: পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
Fact Check : রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget