এক্সপ্লোর

Fact Check: গেটে লেখা- তৃণমূল কর্মী-কুকুরের প্রবেশ নিষেধ! ভাইরাল ছবি ঘিরে তুমুল তরজা, আদৌ কি সত্যি?

বুম সংবাদমাধ্যম যাচাই করে দেখেছে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে মহারাষ্ট্রের এক বাড়ির গেটে লাগানো ব্যানারে তৃণমূল নিয়ে কোনও লেখা দেখা যায় না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।

বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে। মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরে তোলা আসল ছবিতে থাকা ব্যানারে মারাঠি ভাষায় ওই বাড়িতে তিন বার চুরি হওয়ার কথা উল্লেখ করা হয় এবং চোরকে ওই বাড়িতে চুরি না করতে আসার অনুরোধ করা হয়।

ভাইরাল ছবিতে এক প্রৌঢ়কে ব্যানারের পাশে গেটের বাইরে দাঁড়িয়ে থা কতে দেখা যায়। গেটে টানানো সেই ব্যানারে লেখা দেখা যায়, "তৃণমূল কর্মী এবং ** not allowed."।

চলতি লোকসভা নির্বাচনের আবহে ভুয়ো এই ছবি বিভিন্ন ক্যাপশন সমেত অনলাইনে ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। একজন ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "আমার কাছে তৃণমূল নেতা কর্মীদের চেয়ে একটা কুকুরের-র মূল্য বেশি, কুকুর মানুষের উপকারে আসে আর তৃণমূল কর্মীরা মানুষের ক্ষতি করে।"

Fact Check: গেটে লেখা- তৃণমূল কর্মী-কুকুরের প্রবেশ নিষেধ! ভাইরাল ছবি ঘিরে তুমুল তরজা, আদৌ কি সত্যি?

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

আরও একজন ব্যবহারকারী এই একই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এটা কাদের বাড়ি ভাই। লোকটিকে সামনে থেকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে"।

Fact Check: গেটে লেখা- তৃণমূল কর্মী-কুকুরের প্রবেশ নিষেধ! ভাইরাল ছবি ঘিরে তুমুল তরজা, আদৌ কি সত্যি?

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

তথ্য যাচাই

বুম ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করতে ইয়ানডেক্সে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে এক সোশ্যাল মিডিয়া পোস্টে আসল ছবিটিকে খুঁজে পায়। ওই ছবিতে দেখতে পাওয়া ব্যানারে কোথাও বাংলা ভাষায় লেখা অথবা তৃণমূল কর্মীদের সঙ্গে কুকুরের তুলনার উল্লেখ দেখতে পাওয়া যায় না।

এছাড়াও আমরা দেখতে পাই ছবিটি ২০১৭ সালে ও বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী আসল ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করে ছিল। এমনই এক পোস্ট নিচে দেখতে পাওয়া যাবে ।

Fact Check: গেটে লেখা- তৃণমূল কর্মী-কুকুরের প্রবেশ নিষেধ! ভাইরাল ছবি ঘিরে তুমুল তরজা, আদৌ কি সত্যি?

পোস্টটি দেখুন এখানে ও তার আর্কাইভ দেখুন এখানে।

নীচে এক্স পোস্টে থাকা আসল ছবির সঙ্গে বর্তমানে ভাইরাল ছবির একটি তুলনা করা হল।

Fact Check: গেটে লেখা- তৃণমূল কর্মী-কুকুরের প্রবেশ নিষেধ! ভাইরাল ছবি ঘিরে তুমুল তরজা, আদৌ কি সত্যি?

প্রতিবেদনটি থেকে জানা যায় ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরের এবং ২০১৭ সালে এই ছবিটি ভাইরাল হয়েছিল। এবিপি মাঝা সেসময় অনুসন্ধান করে জানতে পারে চন্দ্রপুরের দেশপাণ্ডের বাড়ির নরেন্দ্র পুরাণিকের বাড়ির সামনে এই রকম ব্যানার টানানো হয়েছে। সেই সময় ভদ্রলোক জানিয়ে ছিলেন দেশপাণ্ডের বাড়িতে প্রায়শই চুরির ঘটনা ঘটে এবং তিনি পুলিশের তৎপরতার অভাব নিয়ে ও ক্ষোভ প্রকাশ করে ছিলেন। প্রতিবেদনটি দেখুন এখানে।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি বুম দ্বারা প্রকাশিত হয়েছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে। শিরোনাম ব্যতীত প্রকাশিত তথ্য এবিপি লাইভ বাংলার দ্বারা সম্পাদনা করা হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget