এক্সপ্লোর

Fact Check: ৫০০ টাকার নোটে থাকবে আম্বেদকরের ছবি ? নতুন নোট ছাপাচ্ছে সরকার ? জানুন সত্যিটা

Rs 500 Note with Ambedkar Image: সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে নতুন ৫০০ টাকার নোটের একটি ছবি যেখান দেখা যাচ্ছে মহাত্মা গান্ধীর বদলে (Fact Check) ছাপা হয়েছে বি আর আম্বেদকরের ছবি।

Rs 500 Note Viral Image: সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে নতুন ৫০০ টাকার নোটের একটি ছবি যেখান দেখা যাচ্ছে মহাত্মা গান্ধীর বদলে (Fact Check) ছাপা হয়েছে বি আর আম্বেদকরের ছবি। অনেকেই সমাজমাধ্যমে দাবি করছেন যে কেন্দ্রের বিজেপি সরকার আগামী আম্বেদকর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর ছবি দিয়ে নতুন ৫০০ টাকার নোট (Rs 500 Notes) ছাপানোর পরিকল্পনা করেছে। অর্থাৎ এবার সরকার ৫০০ টাকার নতুন নোট ছাপাতে চলেছে এবং তাতে মহাত্মা গান্ধীর বদলে ছাপা হবে আম্বেদকরের ছবি।

বিশ্বাস নিউজের পক্ষ থেকে এই ঘটনায় ফ্যাক্ট চেক ডেস্কের তদন্তে জানা গিয়েছে এই ছবিটি সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই এই ছবিটি তৈরি করা হয়েছে। নোটবন্দির পর থেকেই দেশে ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা রয়েছে। এই নোটে কোনও বদল বা পরিবর্তনের কথা সরকারের তরফে জানা যায়নি।

দাবি কী

এক্স হ্যান্ডলে মুকেশ মোহন নামের এক ব্যবহারকারী এই ভাইরাল হওয়া ছবিটি পোস্ট করে লেখেন যে, এবার বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে বিজেপি সরকার ৫০০ টাকার নোটে আম্বেদকরের ছবি ছাপতে চলেছে। আর এই পোস্টটিই তুমুল ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। বহু নেটিজেন এই ছবিটি পোস্ট করে একই দাবি করেছেন।

দেখুন মূল পোস্ট

তদন্তে কী জানা গেল

নোটবন্দির পরে দেশের সরকারের নির্দেশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট ছাপায় এবং সেই সময় থেকে এখনও পর্যন্ত সেই নোটের চেহারা একই রয়েছে। তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে ৫০০ টাকার নোটে ছাপা রয়েছে ভীমরাও রামজী আম্বেদকরের ছবি। রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, নতুন সিরিজের সমস্ত নোটেই মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।

মহাত্মা গান্ধী সিরিজের নতুন নোট, বিশেষত ৫০০ টাকার নোটে কোনো বদল করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে এই বিষয়ে কোনো প্রশ্নও উত্থাপিত করা হয়নি। বিশ্বাস নিউজের তদন্তে কোনো বদলের প্রস্তাবও পাওয়া যায়নি। উল্লেখ্য যে আম্বেদকর বিতর্ককে কেন্দ্র করে সংসদের শীতকালীন অধিবেশন উত্তাল হয়েছিল।

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ৫০০ টাকার নোটের সামনে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি, উল্টোদিকে রয়েছে লালকেল্লার ছবি। এআই ডিটেক্টর টুলের সাহায্যে এই ছবি পরীক্ষা করা হয়েছে এবং জানা গিয়েছে যে এই ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবিটি স্টেবল ডিফিউশন, মিডজার্নি এবং ডেল ই২-এর মত এআই টুলের সাহায্যে বানানো হয়েছে। এই নোটের ছবির বদলের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয় বিশ্বাস নিউজের পক্ষ থেকে এবং জানা যায় যে রিজার্ভ ব্যাঙ্ক এরকম কোনো সিদ্ধান্ত নিলে তাঁর আপডেট ওয়েবসাইটে জানাবে।

দেখুন আসল ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য 

সিদ্ধান্ত

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ৫০০ টাকার নোটে আম্বেদকরের ছবি আদপে জাল এবং ভুয়ো। এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত গান্ধী সিরিজের নোটে কোনো বদল করা হয়নি।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বাস নিউজ এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন: Fact Check: UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে দিতে হবে ট্যাক্স ? সত্যিটা জানুন

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget