এক্সপ্লোর

Fact Check: হোয়াটসঅ্যাপে চলবে নজরদারি, সরকার বিরোধী মেসেজ পাঠালেই শাস্তি ! নয়া নীতি জারি করছে কেন্দ্র ? সত্যতা জানাল PIB

WhatsApp Guidelines Fact Check: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছিল যে কেন্দ্র সরকার ব্যক্তিগত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বার্তাগুলিকেও পর্যবেক্ষণ করবে।

WhatsApp Guidelines Fact Check: সম্প্রতি সমাজমাধ্যমে একটি বার্তা খুবই ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারত সরকার হোয়াটসঅ্যাপে এবার থেকে নজরদারি চালাবে। কেন্দ্র সরকারের (WhatsApp Monitoring Guidelnes) তরফে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ মনিটরিং গাইডলাইন। তবে এই বার্তা যে সম্পূর্ণ ভুয়ো তা জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি ফ্যাক্ট চেক ডেস্কের (Fact Check) পক্ষ থেকে এই দাবিকে ভুয়ো এবং মিথ্যা বলে খারিজ করে দেওয়া হয়েছে।

কী দাবি করা হচ্ছিল

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছিল যে কেন্দ্র সরকার ব্যক্তিগত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বার্তাগুলিকেও পর্যবেক্ষণ করবে। আর এর জন্য দ্রুত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ কলের জন্য এই নতুন কমিউনিকেশন গাইডলাইন আনছে কেন্দ্র। এই ভাইরাল বার্তায় বলা হয়েছে এবার থেকে সরকার সমস্ত হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবে, সমস্ত রেকর্ডিং সঞ্চয় করে রাখা থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সমস্ত সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে নজরদারি চালানো হবে। আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় মন্ত্রকের হাতে। একইসঙ্গে এই বার্তায় বলা হয় যে ভুল করেও সরকারবিরোধী কোনও মেসেজ বা ভিডিয়ো কাউকে পাঠানো যাবে না। কোনও রাজনৈতিক বা ধর্মীয় ব্যাপারে খারাপ মন্তব্য করলে তা অপরাধ বলে গণ্য করা হবে। এমনকী এই কাজ করলে পুলিশের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনাকে পুলিশ গ্রেফতারও করতে পারে।

কী জানাল PIB

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে যে এই বার্তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। কেন্দ্র সরকার এই ধরনের কোনও গাইডলাইন প্রকাশ করেনি। অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই পোস্ট করে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই ধরনের মিথ্যা গুজব ভ্রান্ত তথ্যে প্রতারিত হবেন না, তথ্য যাচাই করে তবে বিশ্বাস করার আর্জি জানানো হয়েছে সমস্ত মানুষকে।

কীভাবে বুঝবেন কোনও তথ্য সত্য কিনা

প্রথমত সেই তথ্যের উৎস খুঁজে বের করতে হবে, সেই উৎসটি বৈধ বিশ্বাসযোগ্য হতে হবে। অন্য উৎস থেকে একই তথ্য যাচাই করে নিতে হবে। তথ্য সত্য কিনা তা প্রমাণ সাপেক্ষে যাচাই করে নেওয়া জরুরি। সময় ও প্রসঙ্গও এই মর্মে বিশ্লেষণ করে দেখা জরুরি। কোনও তথ্য পাওয়া মাত্রই তা যাচাই না করে শেয়ার করবেন না।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget