এক্সপ্লোর

Fact Check: তেলাঙ্গানায় AIMIM-এর সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী মোদির! ভাইরাল ভিডিওর সত্যি কী?

Fact Check: ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হায়দরাবাদে গিয়ে AIMIM-এর সমর্থনে জনসভা করেছেন বলে দাবি করা হয়েছে। পরীক্ষা করে দেখা হয় ওই ভিডিওটি এডিট করে তৈরি করা হয়েছে।

ঘটনাটা কী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, তেলাঙ্গানায় একটি নির্বাচনী জনসভা করতে এসে আসাদউদ্দিন ওয়াইসির AIMIM-র সমর্থনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওই ভিডিওটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার বলতে শোনা যাচ্ছে, "তেলাঙ্গানা বলছে, কংগ্রেসকে নয়, বিআরএসকে নয়, বিজেপিকে নয় মিমকেই ভোট দেব, মিমকে জেতাব।"

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করে একজন টুইটারাট্টি লিখেছেন, হায়দরাবাদে এআইএমআইএমকে সমর্থন করছেন মোদি।

Fact Check: তেলাঙ্গানায় AIMIM-এর সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী মোদির! ভাইরাল ভিডিওর সত্যি কী?

আসল ঘটনা

নিউজ মেকারের পক্ষ থেকে ভিডিওটি পরীক্ষা করে দেখা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসল বক্তব্যের ভিডিওটি এডিট করা হয়েছে। তারপর ওই ভিডিওটি এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যাতে মনে হয় তিনি এআইএমআইএমকে সমর্থন করছেন।

নির্দিষ্ট কী ওয়ার্ডের ভিত্তিতে আমরা খুঁজে পাই যে ভাইরাল ক্লিপটির আসল ও সম্পূর্ণ ভিডিওটি মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রয়েছে। ১০ মে আপলাড হওয়া ওই ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী মোদি লাইভ। তেলাঙ্গানার হায়দরাবাদের জনসভা। লোকসভা নির্বাচন ২০২৪।

ভিডিওটির ১২.৪৭ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যাচ্ছে, কংগ্রেস নয়, বিআরএস নয়, এআইএমআইএম নয়, বিজেপিকেই শুধুমাত্র ভোট দেব। বিজেপিকেই জেতাব। সম্পূর্ণ ভিডিওটির কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এআইএমআইএমকে সমর্থন করে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

Fact Check: তেলাঙ্গানায় AIMIM-এর সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী মোদির! ভাইরাল ভিডিওর সত্যি কী?

সেই সঙ্গে আমরা হিন্দুস্তান টাইমসদ্য স্টেটসম্যানে প্রকাশিত প্রতিবেদনেও প্রধানমন্ত্রী মোদির আসল বক্তব্যের প্রেক্ষিতে তৈরি রিপোর্ট দেখতে পাই। যেখানে প্রধানমন্ত্রী কংগ্রেস, বিআরএস ও এআইএমআইএমকে ভোট দেওয়ার বিরুদ্ধে সওয়াল করেছেন। নিউজমিটার ওই একই প্রতিবেদন প্রধানমন্ত্রী মোদির তেলাঙ্গানায় লোকসভা ভোটের প্রচার উপলক্ষে প্রকাশ করেছিল ১০ মে।

সত্যিটা কী?

সম্পূর্ণ বিষয়টি পরীক্ষা করে আমরা সিদ্ধান্তে এসেছি যে প্রধানমন্ত্রী মোদির মানুষের কাছে মিম-এর পক্ষে ভোট চাওয়ার ভিডিওটি এডিট করা হয়েছে। এমনকী ভিডিওটির উপরে হাসির ইমোজিও দেওয়া হয়েছে। আসলে বিষয়টি করা হয়েছে ব্যঙ্গত্মক দৃষ্টিভঙ্গিতে। যাইহোক এটা পরিষ্কার করে বলা খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের ভিডিও তৈরি করা হয় মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য।  

আরও পড়ুন: Fact Check: গেটে লেখা- তৃণমূল কর্মী-কুকুরের প্রবেশ নিষেধ! ভাইরাল ছবি ঘিরে তুমুল তরজা, আদৌ কি সত্যি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি নিউজমিটার দ্বারা প্রকাশিত হয়েছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে। শিরোনাম ব্যতীত প্রকাশিত তথ্য এবিপি লাইভ বাংলার দ্বারা সম্পাদনা করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget