এক্সপ্লোর

Fact Check: এবিপি আনন্দ পরিবর্তন করল এক্সিট পোলের রিপোর্ট? জানুন ভাইরাল দাবির আসল সত্যতা

Fact Check: সোশ্যাল মিডিয়াতে একটি খবর খুব ভাইরাল হয়েছে যে এবিপি আনন্দ পয়লা জুন সন্ধ্যায় একটি এক্সিট পোল বের করার ৬ ঘণ্টা পরে সেটি বদলে দিয়েছে। জানুন আসলে এই দাবিটি সত্যি কিনা>

রাত পোহালেই মঙ্গলবার ৪ জুন প্রকাশ পাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। তার আগে অন্তিম তথা সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই পয়লা জুন বিভিন্ন সংবাদ মাধ্যম বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল সম্প্রচার করে। অন্যান্য সংবাদ সংস্থার মতো সি ভোটারের সঙ্গে যৌথভাবে তাদের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করেছিল এবিপি আনন্দও। তাদের সেই এক্সিট পোল নিয়েই এবার জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের একাংশের দাবি, প্রথম সমীক্ষা সম্প্রচারের কয়েক ঘণ্টা পর সেই রিপোর্ট বদলে ফেলেছে এবিপি আনন্দ। ফেসবুকে দুটো ছবির একটি কোলাজ পোস্ট করে একজন লিখেছেন, "আনন্দ এর ঘণ্টা খানেক সুমন পাল্টি খেলো ৬ ঘন্টা পর"। (আর্কাইভ লিঙ্ক)

Fact Check: এবিপি আনন্দ পরিবর্তন করল এক্সিট পোলের রিপোর্ট? জানুন ভাইরাল দাবির আসল সত্যতা

ঘটনাটা কী?

ভাইরাল হওয়া কোলাজের প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে এবারের লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূল ১৩-১৭ টি, বিজেপি ২৩-২৭টি এবং বাম-কংগ্রেস জোট ১-৩টি আসন পেতে পারে।  তদন্ত করলে এবিপি আনন্দের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে পোস্টটিকে খুঁজে পাওয়া যায় এবং দেখা যায়, সি ভোটার নামে একটি সংস্থার দ্বারা সমীক্ষাটি করা হয়েছিল।

Fact Check: এবিপি আনন্দ পরিবর্তন করল এক্সিট পোলের রিপোর্ট? জানুন ভাইরাল দাবির আসল সত্যতা

 খতিয়ে দেখার পর এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই তথ্য সহ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও সঞ্চালককে বলতে শোনা যায় যে সি ভোটারের সঙ্গে যৌথ ভাবে এবিপি আনন্দ সমীক্ষাটি করেছে। 

Fact Check: এবিপি আনন্দ পরিবর্তন করল এক্সিট পোলের রিপোর্ট? জানুন ভাইরাল দাবির আসল সত্যতা

কিন্তু, কোলাজের দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে এবারের লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূল ২৪টি, বিজেপি ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১টি আসন পেতে পারে। ছবিতে আরও দেখা যাচ্ছে যে, People Insights, Polstrat নামের কোনও একটি সংস্থা ওই সমীক্ষাটি করেছে। তদন্ত করলে এবিপি আনন্দের অফিসিয়াল ফেসবুক পেজেও সেই ছবিটিও খুঁজে পাওয়া যায়।  

এরপর আরও সার্চ করলে এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। সেই ভিডিও ২ ঘণ্টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে সঞ্চালক দেখিয়েছিলেন যে, সি ভোটার ছাড়াও অন্যান্য সমীক্ষক সংস্থা কী সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে People Insights, Polstrat সমীক্ষক সংস্থার তরফে জানিয়েছিল যে, এবারের লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূল ২৪টি, বিজেপি ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১টি আসন পেতে পারে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে ওই সমীক্ষাটি এবিপি আনন্দের নয়।

Fact Check: এবিপি আনন্দ পরিবর্তন করল এক্সিট পোলের রিপোর্ট? জানুন ভাইরাল দাবির আসল সত্যতা

Conclusion

সমস্ত বিষয়টি খতিয়ে দেখার পর এটা বোঝাই যাচ্ছে যে এবিপি আনন্দ তাদের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের রিপোর্ট পরিবর্তন করেছে এই দাবিটি সত্যি নয়।

Result: Missing Context

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজচেকার (Fact Check: এক্সিট পোলের রিপোর্ট পরিবর্তন করল এবিপি আনন্দ? ভাইরাল দাবির সত্যতা জানুন) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 

আরও পড়ুন: Fact Check: মোদির সম্মানে ১৫৬ গ্রামের সোনার মূর্তি বসল সৌদিতে? ভাইরাল ছবিটি কি আদৌ সত্যি?

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget