এক্সপ্লোর

Fact Check: প্যান কার্ড আপডেট নেই, ব্লক হবে অ্যাকাউন্ট, পোস্ট অফিস পাঠাচ্ছে মেসেজ ? সত্যি ?

PIB Fact Check: পোস্ট অফিসে অ্যাকাউন্ট হোল্ডাররা ফোনে মেসেজ পাচ্ছেন যেন তারা তাদের অ্যাকাউন্টে প্যান কার্ড আপডেট করিয়ে নেন, নাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে তাদের অ্যাকাউন্ট। আদৌ সত্যি ?

PAN Card Scam: পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে এমন বহু গ্রাহক তাদের ফোনে মেসেজ পাচ্ছেন যেন তারা তাদের অ্যাকাউন্টে প্যান কার্ড আপডেট করিয়ে নেন, নাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে তাদের অ্যাকাউন্ট। আর এই মেসেজের মধ্যেই একটি লিঙ্ক (Fact Check) রয়েছে যেখানে ক্লিক করে গ্রাহকদের প্যান নম্বর ও অন্যান্য সংবেদনশীল তথ্য দিতে বলা হচ্ছে। অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে বাঁচতে এই ফাঁদে পা দিলেই খালি হয়ে যাবে অ্যাকাউন্ট, জালিয়াতরা (PAN Card Scam) এভাবেই লুট করছেন বহু মানুষকে, চলছে জালিয়াতির চক্র। আর এই বিষয়েই সম্প্রতি কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো একটি সতর্কবার্তা জারি করেছে তাদের এক্স হ্যান্ডলে।

কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ডেস্ক এই বিষয়ে মেসেজটি যাচাই করে দেখেছে এবং জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়ো মেসেজ, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক কখনই এই বিষয়ে গ্রাহকদের মেসেজ পাঠাবে না। এই ধরনের জালিয়াতির প্রক্রিয়ার নাম Phising যার মাধ্যমে জালিয়াতরা ভুয়ো মেসেজ পাঠিয়ে সেখানে সন্দেহজনক লিঙ্ক দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে গ্রাহকদের। এই লিঙ্কের মধ্যে ম্যালওয়্যার থাকে, যা গ্রাহকের ফোনে ঢুকে ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়।

সমাজমাধ্যমে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, 'ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে যদি প্যান কার্ড আপডেট না করা থাকে। এই দাবি সম্পূর্ণ মিথ্যে, ভুয়ো। ইন্ডিয়া পোস্ট অফিস এমন কোনো ধরনের মেসেজ পাঠাবে না, আপনার ব্যাঙ্ক ও ব্যক্তিগত তথ্য কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না।' মেসেজে জালিয়াতরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের হয়ে লিখেছিল, 'প্রিয় গ্রাহক, আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হবে আজকেই, শীঘ্রই আপনার প্যান কার্ড আপডেট করুন। ক্লিক করুন এখানে...' এরপরেই একটি লিঙ্ক দেওয়া ছিল মেসেজের মধ্যে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে গ্রাহকদের এই ধরনের জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য পোস্টে লেখা হয়েছে যাতে সকলেই কিছু সময় অন্তর তাদের পাসওয়ার্ড বদলে নেন, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে দূরে থাকেন এবং সন্দেহজনক লিঙ্কে না ক্লিক করেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ব্যাঙ্কিং পরিষেবায় কাজ না করা উচিত, নিজের আর্থিক সুরক্ষা নিজেকেই নিতে হবে।

আরও পড়ুন: Fact Check: নিজের ভাইকে বিয়ে করেছেন এই হিন্দু মহিলা ? সত্যিটা কী ?

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget