এক্সপ্লোর

উন্নয়ন ও উদ্যোগের সমন্বয়ে বিশ্বকে পথ দেখাবে ভারত?

India at 2047: যে ভারত ৭৫ বছর আগে তথাকথিত 'দরিদ্র' তৃতীয় বিশ্বের দেশ হিসেবে যাত্রা শুরু করেছিল, এখন সেই দেশে একটি সাফল্যের গল্প রয়েছে যা বিশ্ব অনুপ্রেরণার জন্য জানতে চায়।

সঙ্ঘমিত্রা মজুমদার: পঁচাত্তর বছর আগে, যখন আমরা স্বাধীন হয়েছিলাম, তখন স্বপ্ন ছিল একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং প্রগতিশীল ভারত গড়ার। দেশের স্বাধীনতা শক্তি এবং দায়িত্ব নিয়ে এসেছিল। আর বৈচিত্র্যের এই দেশটি ভবিষ্যতের সমস্ত দেখা এবং অদেখা চ্যালেঞ্জ গ্রহণ করে সেই স্বপ্ন পূরণের জন্য একটি প্রয়াসী যাত্রা শুরু করেছিল। ৩৪ কোটির সেই তরুণ দেশ থেকে আমরা এখন ১৩৮ কোটি জনসংখ্যার দেশে পরিণত হয়েছি। ভারতবাসী এখন বিভিন্ন বর্ণ, ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতির একটি সমৃদ্ধ গণতন্ত্রে একসঙ্গে বসবাস করছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৪ অগস্ট মাঝরাতে (intervening night of August 14 and August 15) দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর বিখ্যাত ‘Tryst with destiny’ ভাষণে বলেছিলেন, ‘ভবিষ্যৎ আরাম বা বিশ্রামের নয় বরং অবিরাম প্রচেষ্টার’। আর এই অবিরাম প্রচেষ্টার ফলে দেখা গিয়েছে আমরা কখনও এগিয়ে গিয়েছি, আবার ছিটকে গিয়েছি, কিন্তু সেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি এবং আমাদের দিগন্তকে প্রশস্ত করেছি। যে ভারত ৭৫ বছর আগে তথাকথিত 'দরিদ্র' তৃতীয় বিশ্বের দেশ হিসেবে যাত্রা শুরু করেছিল, শতাব্দীর পর শতাব্দী বিদেশী শাসন ও লুণ্ঠনের পর এখন এই দেশে একটি সাফল্যের গল্প রয়েছে যা বিশ্ব অনুপ্রেরণার জন্য জানতে চায়।

একটি দরিদ্র দেশ থেকে যাত্রা শুরু করে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার আকাঙ্খা, ৭৫ বছরের স্বাধীনতা-পরবর্তী ইতিহাস দৃঢ়তা, স্থিতিস্থাপকতা, উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসের সঙ্গে লেখা হয়েছে। আমরা একাধিক যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, মহামারী এবং সেই সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলিকেও মোকাবেলা করেছি। কিন্তু তারপরেও আমরা সমস্ত ক্ষেত্রে সফল ভাবে অগ্রসর হয়ে উন্নতি করতে সক্ষম হয়েছি — শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক কল্যাণ থেকে বৈদেশিক সম্পর্ক, অর্থনীতি থেকে পরোপকার এবং বিনোদন থেকে খেলাধুলা — সব ক্ষেত্রেই সুযোগের সন্ধান করে উন্নতি করেছি।

কিন্তু আমরা যেমন অতীতের গৌরব নিয়ে থাকি, তেমনই বর্তমান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করাও গুরুত্বপূর্ণ। আজ থেকে ২৫ বছর পরে ভারত কোন অবস্থায় থাকবে? ১০০ বছর পরেই বা কী হবে দেশের পরিস্থিতি? ২০৪৭ সালের ভারতের জন্য আমাদের কী দৃষ্টিভঙ্গি রয়েছে সেদিকেও নজর দিতে হবে। এমন এক ভারত, যে ভারত বিশ্বমঞ্চে অন্যতম প্রভাবশালী দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে। যে দেশ সমৃদ্ধির নতুন এক উচ্চতা স্পর্শ করবে। অতিমারির অভিশাপের করাল গ্রাস থেকে বেরিয়ে এসে যে দেশে উন্নয়ন শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গ্রাম থেকে গ্রামান্তরে।

আরও পড়ুন- 'ক্রিপ্টো সেক্টর' বুঝতে সময় নিচ্ছে ভারতে, কেন অন্যদেরও শেখা উচিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget