এক্সপ্লোর

নোট বাতিল ‘সন্ত্রাসবাদী হামলা’, এই ‘জঘন্য’ আক্রমণের পিছনের লোকজনের বিচার হয়নি এখনও, ট্যুইট রাহুলের, ক্ষমা চান, দাবি তারুরের

কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাও নোট বাতিলের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে তাঁকে ‘আজকের তুঘলক’ বলে কটাক্ষ করেন। তিনি ট্যুইট করেছেন, সুলতান মহম্মদ বিন তুঘলক ১৩৩০ সালে দেশের তখনকার মুদ্রা বাতিল করেছিলেন। আজকের তুঘলকও ২০১৬-র ৮ নভেম্বর একই কাজ করেছেন।

নয়াদিল্লি: নোট বাতিলের তৃতীয় বর্ষপূর্তিতে ট্যুইট করে রাহুল গাঁধী নরেন্দ্র মোদি সরকারের ওই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদী হামলা’র সঙ্গে তুলনা করে দাবি করলেন, যারা ওই ‘জঘন্য’ আক্রমণের পিছনে ছিল, তাদের এখনও বিচার হয়নি। ২০১৬-র এই দিনেই দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে ৫০০ ও ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মোদি। বলেছিলেন, ওই নোট বৈধ নয়, আর চলবে না। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, নোট বাতিলের সন্ত্রাসবাদী আক্রমণের পর এই তিন বছরে ভারতীয় অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে, বহু প্রাণ বলি হয়েছে, লাখ লাখ ছোট ব্যবসায়ী নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন, অসংখ্য মানুষ বেকার হয়েছেন। 'DeMonetisation Disaster' হ্যাশট্যাগ দিয়ে ট্যুইটে তিনি বলেছেন, ওই জঘন্য হামলার পিছনের লোকগুলোর এখনও শাস্তি হয়নি। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাও নোট বাতিলের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে তাঁকে ‘আজকের তুঘলক’ বলে কটাক্ষ করেন। তিনি ট্যুইট করেছেন, সুলতান মহম্মদ বিন তুঘলক ১৩৩০ সালে দেশের তখনকার মুদ্রা বাতিল করেছিলেন। আজকের তুঘলকও ২০১৬-র ৮ নভেম্বর একই কাজ করেছেন। তিনটে বছর কেটে গিয়েছে। দেশকে ভুগতে হচ্ছে কেননা অর্থনীতি ভেঙে পড়েছে, কর্মসংস্থান নষ্ট হয়েছে। সন্ত্রাসবাদ বা জাল নোটের কারবার-কিছুই কমেনি। কে দায়ী এজন্য? গ্লোবাল রেটিং এজেন্সি মুডিজের ভারত সরকারকে রেটিং কমিয়ে নেগেটিভ করার উল্লেখ করেও তিনি দাবি করেন, বিমুদ্রাকরণ ‘মানবসৃষ্ট বিপর্যয়’। নোট বাতিলের তৃতীয় বর্ষপূর্তিতে ক্ষমতাসীন লোকজনের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তোলেন সুরজেওয়ালা। মোদি সরকারকে বিঁধে নোট বাতিলের পদক্ষেপ এমন এক ‘বিপর্যয়’ প্রমাণিত হয়েছে যা অর্থনীতিতে ধস নামিয়েছে বলে ট্যুইট করেছেন প্রিয়ঙ্কা গাঁধী। তিনি বলেছেন, নোট বাতিলের তিন বছর পর তা নিয়ে সরকারের প্রতিটি দাবি এবং যারা সেগুলিকে বাহবা দিচ্ছে যাবতীয় রোগ সারানোর ওষুধ বলে, সেগুলি তাদের দিকেই ফিরে আসছে। কংগ্রেস এমপি শশী তারুর নোট বাতিলের ঘোষণার পর করা প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের সূ্ত্র ধরে ট্যুইটে তাঁকে কটাক্ষ করেন। মোদি বিমুদ্রাকরণের সিদ্ধান্ত জানিয়ে বলেছিলেন, আমি ভুল হলে জীবন্ত পুড়িয়ে দিন আমায়। পাল্টা তারুর লেখেন, গণতন্ত্রে কাউকে জীবন্ত পোড়ানো হয় না, সেটা উচিতও নয়। কিন্তু স্রেফ একবার ক্ষমা চেয়ে নেওয়াই অনেক। ব্রিটিশদের কাছেও আমি বহুদিন ধরেই এমন দাবিই করছি। এত মানুষের যে ক্ষতি হল, তার নিরাময়ের জন্য একটা সামান্য ‘ক্ষমা’ চান।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget