এক্সপ্লোর

Acne Problems in Summer: গরমকালে ব্রনর সমস্যা কমানোর জন্য কী কী নিয়ম মেনে চললে উপকার পাবেন আপনি ?

Acne in Summer: ত্বক ভালভাবে পরিষ্কার রাখতে হবে ব্রনর সমস্যা এড়াতে চাইলে। এক্ষেত্রে আপনি স্ক্রিন টোনার ব্যবহার করতে পারেন। টোনার দিয়ে মুখ পরিষ্কার করলে নোংরা দূর হওয়ার পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকবে।

Acne Problems in Summer: গরমকালে ব্রনর সমস্যা (Acne Problems) অনেকের ক্ষেত্রেই বেড়ে যায়। বিশেষ করে যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত (Oily Skin), তাঁদের ক্ষেত্রে এই ব্রনর সমস্যা প্রকট ভাবে দেখা দিতে পারে গরমের দিনে। ব্রন হলে আপনার মুখে দাগ হয়ে যেতে পারে। অনেকের আবার ব্রনর মধ্যে ব্যথাও হয়। যদি বুঝতে পারেন সমস্যা বেড়ে যাচ্ছে মারাত্মক ভাবে তাহলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও দৈনন্দিন জীবনে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে উপকার পেতে পারেন আপনি। 

সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন

ব্রনর সমস্যা এড়াতে চাইলে প্রতিদিন সঠিক পরিমাণে জল খেতে হবে। এমনিতেই গরমের দিনে ঠিকভাবে জল খাওয়া প্রয়োজন। এর ফলে শরীর হাইড্রেটেড থাকবে। অর্থাৎ শরীরে জলের মাত্রা সঠিক ভাবে বজায় থাকবে। আপনি প্রতিদিন সঠিক পরিমাণে জল খেলে আপনার শরীরের মধ্যে থাকা জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বেরিয়ে যাবে। এর পাশাপাশি হাইড্রেটেড থাকবে আপনার ত্বক। তার ফলে ব্রনর সমস্যা দেখা যাবে না সেভাবে।

সানস্ক্রিন ব্যবহার করতে হবে অতি অবশ্যই

সানস্ক্রিন ব্যবহার করা গরমের দিনে খুবই জরুরি। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করে এই সানস্ক্রিন। আপনার ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিতে হবে। যদি আপনার ত্বক তেলতেলে হয় তাহলে ওয়াটার বেসড কিংবা জেল জাতীয় সানস্ক্রিন ব্যবহার করুন। গরমের দিনে সান-ট্যান দূর করার পাশাপাশি ত্বকের ক্ষেত্রে একটি সুরক্ষার আস্তরণ হিসেবে কাজ করে সানস্ক্রিন। তাই যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোন। তাহলে আপনার ত্বকে সরাসরি দূষণ, ধুলোবালি, নোংরা-ময়লা প্রভাব ফেলতে পারবে না। এর ফলে ত্বকের মধ্যে ময়লা জমে ব্রনর সমস্যা দেখা দেবে না। 

ব্যবহার করুন টোনার, উপকার পাবেন ব্রনর সমস্যায়

ত্বক ভালভাবে পরিষ্কার রাখতে হবে ব্রনর সমস্যা এড়াতে চাইলে। এক্ষেত্রে আপনি স্ক্রিন টোনার ব্যবহার করতে পারেন। টোনার দিয়ে মুখ পরিষ্কার করলে নোংরা দূর হওয়ার পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকবে। যাঁদের ত্বক তেলতেলে, যাঁদের ত্বক সেনসিটিভ তাঁদের ক্ষেত্রে ব্রনর সমস্যা বেশি দেখা যায়। ব্যথা এবং জ্বালা অনুভব করতে পারেন। এক্ষেত্রে টোনার ব্যবহার করলে আপনার ত্বক ঠান্ডা থাকবে, আরাম পাবেন আপনি। 

ভালভাবে পরিষ্কার রাখুন আপনার ত্বক

ব্রনর সমস্যা এড়ানোর প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল ত্বক ভালভাবে পরিষ্কার রাখা। যাঁরা বাইরে বেরোবেন তাঁরা তো বটেই, যাঁরা বাড়িতে থাকবেন তাঁরাও ভালভাবে ত্বক পরিষ্কার রাখুন। আপনার ত্বকের ধরন অনুসারে ফেস ওয়াশ বেছে নিন। যদি ব্রনর সমস্যা বরাবরের হয়ে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ফেস ওয়াশ এবং অন্যান্য যাবতীয় প্রোডাক্ট কিনুন। তবে ত্বক পরিষ্কার রাখতেই হবে। কারণ ত্বকের নোংরা, ময়লা জমতে না পারলে তবেই ব্রন হবে না। 
 
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
 

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget