এক্সপ্লোর

Science News: ইতিহাস সাক্ষী, ভূমিকম্প বদলে দিতে পারে গঙ্গার গতিপথ, ১৪ কোটি মানুষের বিপদের আশঙ্কা !

Earthquake Rerouted Ganges River: আজ গঙ্গা নদী যেখান দিয়ে বইছে, সেখান দিয়ে বইত না ২৫০০ বছর আগে। একটি ভূমিকম্পই বদলে দিয়েছিল নদীর গতিপথ। একই ঘটনার আশঙ্কা রয়েছে ভবিষ্যতেও।

Earthquake Rerouted Ganges River: একটিমাত্র ভূমিকম্প। যা না হলে গঙ্গা নদী বর্তমানে যেখান দিয়ে বইছে, সেখান দিয়ে বইত না। তাঁর গতিপথ হত অন্য। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল এক গবেষণায়। নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণামাফিক ওই ভূমিকম্প ২৫০০ বছর আগে হয়েছিল। বাংলাদেশ ছিল তার এপিসেন্টার। নিউ ইয়র্কের কলোম্বিয়া ক্লাইমেট স্কুলের ল্যামন্ট ডোহার্থি আর্থ অবজারভেটরির তরফে এই গবেষণা করা হয়েছে। প্রাথমিকভাবে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে একটি সন্দেহ দানা বাঁধে বিজ্ঞানীদের মনে। এর পর তাঁদের একটি দল ঘটনাস্থলে যান। সেখান থেকে প্রাপ্ত নমুনা বিশ্লেষণ করেন। তার ভিত্তিতেই দাবি, নদীর গতিপথ পাল্টে দিয়েছিল ২৫০০ বছর আগের ওই ভূমিকম্প।

কোথা থেকে কোথায় সরেছে নদীপথ ?

গবেষকদের দাবি, ঢাকা জেলার ১০০ কিমি দক্ষিণে একটি অংশে নদীপথ ছিল ২৫০০ বছর আগে। কিন্তু সেখান থেকে সরে যায় গঙ্গার প্রবাহ। প্রসঙ্গত হিমালয় পর্বত দুটি টেকটনিক প্লেটের সংযোগ রেখার উপর রয়েছে। এই প্লেট দুটির মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়। যার জেরে ভূমিকম্প হয়। উত্তর ভারতের শিলং এলাকার ভূমিকম্প অথবা মায়ানমার ও উত্তর পশ্চিম ভারত বরাবর ভূমিকম্প হয়েছিল বলেই গবেষকদের অনুমান।

ভূমিকম্পের কি এতই ক্ষমতা ?

ঠিক এই প্রশ্নটাই বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে। একটি ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ৭.৫ বা ৮, সেটা কি এত বড় নদীর গতিপথ পাল্টে দিতে পারে ? বাস্তব বলছে পারে। আর সেটাই হয়েছে ২৫০০ বছর আগে। যদিও নদীর ১১০ মাইল বা ১৮০ কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্প হয়নি। কিন্তু তার পরেও প্রভাব পড়েছে নদীর উপর। এই গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক মাইকেল স্টেকলার একটি বিবৃতিতে বলেন, নদীপথের এত বড় সরণ আগে দেখা যায়নি।

কীভাবে জানা গেল নদীর আগের গতিপথ ?

প্রাথমিকভাবে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করা হয়। এর পর সন্দেহ দানা বাঁধতে ঢাকার দক্ষিণে ওই অংশে গিয়ে ভূমির নমুনা সংগ্রহ করা হয়। সেখানেই পাওয়া গিয়েছে কিছু বালিগঠিত ভূমির অংশবিশেষ। যেগুলিকে গবেষণাগারে বিশ্লেষণ করে দেখা হয়। এই অংশগুলি উল্লম্বভাবে ভাঙা পাথরের মতো ছিল যা সাধারণত ভূমিকম্পের জেরেই হয়ে থাকে। সেগুলির বয়স দেখেই ভূমিকম্পের বয়স নির্ধারণ করা হয়। 

বড় ক্ষতি হলেও হতে পারে ভবিষ্যতে

গবেষকদের দাবি, ভবিষ্যতেই এই অঞ্চলে বড় ভূমিকম্প হতে পারে । কারণ এই অঞ্চল ভীষণ ভূমিকম্পপ্রবণ। আর একবার তা হলে  প্রায়  ১৪ কোটি মানুষের জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন - 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget