এক্সপ্লোর

Amla Or Amla Juice: আমলকি না আমলকির রস, সুগার-প্রেশারে কোনটা খেলে বেশি লাভ ?

Amla Or Amla Juice For Sugar And High BP: আমলকি অনেকেই খান। কিন্তু কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার জানেন ?

কলকাতা: ছোট্ট একটি ফল। ছোট থেকেই সর্দি কাশি সারাতে এর গুণের কথা বড়দের মুখে শোনেন অনেকে। কিন্ত শুধুই সর্দি কাশি নয়, আরও বেশ কিছু রোগ সারাতে এর জুড়ি মেলা ভার। আমলকির রসের সঙ্গে হেঁশেলের আরেকটি সবজি মিশিয়ে নিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে দ্বিগুণ।

আমলকির রসের গুণ 

  • অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর - আমলকির রসে প্রচুর পরিমাণে পলিফেনল যৌগ, ট্যানিন ও ফ্ল্যাভনয়েডস থাকে। এই উপাদানগুলি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কোশের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। পাশাপাশি এটি ক্রনিক রোগ দূর করে।
  • সর্দি কাশি সারায় - সর্দি কাশি সারাতে আমলকির জুড়ি মেলা ভার। এর কারণ এর মধ্যে থাকা ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে। 
  • ত্বকের যত্ন নেয় - ভিটামিন সি ত্বকের নিচে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি ত্বকের জেল্লা বাড়ায়।
  • খাবার হজমে সাহায্য করে - অনেকেই খাবার খাওয়ার পর আমলকি খান। এর বড়ো কারণ এটি খাবার হজম করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে।
  • কোলেস্টেরল কমায়  -  আমলকির ফাইবার খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়। 
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করে - ক্রনিক রোগের মধ্য়ে একটি গুরুতর রোগ হল উচ্চ রক্তচাপ। আমলকি খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে।
  • সুগার নিয়ন্ত্রণে রাখে - আমলকির ফাইবার রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে। এই ফাইবার ইনসুলিনের ক্ষমতা বাড়ায়।
  • গাঁটের ব্যথা কমায় - জয়েন্ট পেইন কমাতে সাহায্য করে আমলকি। কারণ এর মধ্যে ইল্যাজিক, গ্যালিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
  • মেটাবলিজম দ্রুত করে -  অনেকেরই মেটাবলিজম খুব কম। যার ফলে তাদের ওজন বাড়ে সহজে। পাশাপাশি আরও নানা রোগ দেখা দেয়। আমলকি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

আমলকির জুসের রেসিপি

  • উপকরণ - ২-৩টি আমলকি, হাফ চা চামচ আদা কুচো। 
  • কীভাবে বানাবেন - প্রথম আমলকির বীজ বাদ দিয়ে এটি ছোট ছোট টুকরো করে কেটে ফেলুন। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে আমলকির টুকরো ও আদা কুচো দিয়ে মিক্স করে নিন। এর পর চায়ের ছাঁকনি দিয়ে আমলকির রস একটি পাত্রে ছেকে নিতে হবে। ছিবড়েতেও রস থাকে। সেটা চামচ দিয়ে চাপ দিয়ে বার করে নিন। এর উপর অল্প বিটনুন ছড়িয়ে পরিবেশন করুন। 

কোনটি খাওয়া ভাল ? - তবে আমলকির রসের থেকে কাঁচা আমলকি খাওয়া বেশি ভাল। কারণ রসের মধ্য়ে ফাইবারের পরিমাণ কম থাকে। ফাইবারের গুণ পেতে হলে বীজ বাদে গোটা ফলটি খান।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - AC Buying Tips: এসি কিনুন ৫ টিপস মেনে, সস্তায় পাবেন সেরা জিনিসটি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget