এক্সপ্লোর

AC Buying Tips: এসি কিনুন ৫ টিপস মেনে, সস্তায় পাবেন সেরা জিনিসটি

AC Buying Guide Cost-Effective: এসি কিনতে গেলে এই পাঁচ টিপস খেয়াল রাখুন। তাহলেই সস্তায় সেরা জিনিসটি পাবেন।

কলকাতা: ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। আর এটাই মোক্ষম সময় এসি কেনার। কারণ এর পর শুরু হতে চলেছে গরমে নাভিশ্বাস ওঠার মতো দশা। তবে এসি কেনার আগে খেয়াল রাখুন কিছু টিপস। এতে এসি কেনা আরও সহজ হবে (AC Buying Tips)। এমনকি গাঁটের অনেকগুলি কড়ি বেচে যাবে।

কীরকম এসি কিনবেন ? - প্রথমে দেখে নিন কীরকম এসি কিনবেন। উইন্ডো এসি ও স্প্লিট এসিই মূলত বাজারে জনপ্রিয়। এর মধ্যে স্প্লিট এসির খরচ কিছুটা বেশি। সার্ভিসিং করাতেও কিছু বেশি খরচ পড়ে। উইন্ডো এসিতে তত খরচ নেই। সার্ভিসিং চার্জ কম। তবে হ্যাঁ, স্প্লিট এসির মতো সব ফিচার এতে নেই। তবে সিঙ্গল রুম হলে এটি বেশি ভাল।

কত টনের এসি কিনবেন - ঘরের আকার দেখে এসির টন বেছে নিতে হবে। ছোট ঘরের আকার জন্য কম টন। বড় ঘরের জন্য বেশি টনের এসি বাছতে হবে (AC Buying Guide)। বেশি টন হলে দাম বেশি পড়বে।

  • ১০০-১৫০ স্কোয়ার ফিট ঘরের জন্য ১ টনের এসি ভাল। এর মধ্যে স্প্লিট এসির দাম আনুমানিক ২৫০০০-৪০০০০ টাকার মধ্যে। উইন্ডো এসির দাম ২০০০০-২৫০০০ টাকার মধ্যে।
  • ১৫০-২০০ স্কোয়ার ফিট ঘরের জন্য ১.৫ টনের এসি ভাল। এর মধ্যে স্প্লিট এসির দাম আনুমানিক ৪০০০০-৬০০০০ টাকার মধ্যে। উইন্ডো এসির দাম ২৫০০০-৩৫০০০ টাকার মধ্যে।
  • ২০০ স্কোয়ার ফিটের বেশি বড় ঘরের জন্য ২ টনের এসি ভাল। এর মধ্যে স্প্লিট এসির দাম আনুমানিক ৪৫০০০-৬৫০০০ টাকার মধ্যে। ২০০ স্কোয়ার ফিটের বেশি বড় ঘরের জন্য় উইন্ডো এসি না কেনাই ভাল।

কতটা বিদ্যুৎ সাশ্রয়ী - এর পর দেখে নিতে হবে এসি কতটা কম বিদ্যুতে বেশিক্ষণ চলতে পারছে। এসির স্টার রেটিং যত বেশি হবে, তত এটি এনার্জি এফিসিয়েন্ট অর্থাৎ বিদ্যুৎ বাঁচায়। 

ফিল্টার - এসির মধ্যে ফিল্টার থাকলে আরও ভাল(How To Choose an AC)। ফিল্টার বাতাসের ব্য়াকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এর ফলে ঘরের বাতাস পরিষ্কার থাকে।

এয়ারফ্লো - এয়ারফ্লো কত ও ফ্ল্যাপস রয়েছে কি না সেটা দেখে নিন। আজকাল প্রায় সব এসিতেই এগুলি থাকে। ফ্ল্যাপ ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়। আবার রিমোট কন্ট্রোল সিস্টেমও রয়েছে। সুবিধেমতো বেছে নিতে পারেন যেকোনও একটি।

আরও পড়ুন - Essential Vitamins: রোজ শরীরে দরকার এই ৫ ভিটামিন, কোন কোন খাবারে পাবেন ?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget