এক্সপ্লোর

Food Recipe: সন্ধ্যে হলেই ভাজাভুজি ? বাড়িতেই বানান কলার চিপস, রসনাতৃপ্তি ছাড়াও কমবে ওজন

Banana Chips Recipe And Benefits: সন্ধ্যে হলেই ভাজাভুজির জন্য অনেকের মন আনচান করে।এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কলার চিপস। রসনাতৃপ্তির ছাড়াও এটি ওজন কমাবে।

কলকাতা: দুপুর-রাতে ভাত-রুটি খেলেও সকাল সন্ধ্যে তার সঙ্গে কিছু না কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। আর এই মুখরোচক খাবার খাওয়ার জেরে অনেকের ওজন বাড়তে শুরু করে। কারণ মুখরোচক খাবার বলতেই অনেকে দোকানের অস্বাস্থ্যকর পাম তেলে ভাজা চপ সিঙাড়া বোঝেন। এছাড়াও, মুখরোচক খাবার বলতে কেউ কেউ ফাস্টফুড, জাঙ্কফুডও বোঝেন। যার ফলে ওজন বেড়ে যাওয়া কেউ আটকাতে পারে না। এদিকে ওজন বাড়লে মন খারাপ হয়, নিজেকে নিয়ে নানা ভাবনাচিন্তা আসে। 

এবার এই সব দূর হবে সহজেই। কারণ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন একটি মুখরোচক স্ন্যাকস। কলার চিপস। চপ সিঙাড়ার থেকে স্বাদে কিছু কম যায় না ব্যানানা চিপস। একবার খেলে আবার খাওয়ার ইচ্ছে হবে। এদিকে কলার মধ্যে রয়েছে ওজন কমানোর গুণও। ফলে এক ঢিলে দুই পাখি…।

কলার চিপস বানানোর রেসিপি (Banana Chips Recipe)

উপকরণ - তিনটে মাঝারি আকারের কলা, পরিমাণমতো নুন, ৪-৫ কাপ জল, মরিচগুঁড়ো, পরিমাণমতো তেল।

কীভাবে বানাবেন -  

  • প্রথমে কলাগুলির খোসা ছাড়িয়ে গোল গোল স্লাইস করে কেটে নিন।
  • এবার স্লাইস করা কলাগুলি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন দশ মিনিট।
  • এর মধ্যে গ্যাসে একটি কড়াই বসান। ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ বুঝে তেল দিন। মাঝারি আঁচে গরম হতে দিন তেল।
  • দশ মিনিট ভেজানো হয়ে গেলে কলাগুলি জল ঝরিয়ে নিন। 
  • কিচেন ন্যাপকিন দিয়ে এবার শুকনো করে নিতে হবে স্লাইসগুলি।
  • স্লাইসগুলি শুকনো হয়ে গেলে অল্প করে নুন দিয়ে মেখে নিন। 
  • এবার কড়াইয়ের গরম তেলে একে একে ছেড়ে দিন স্লাইসগুলি। 
  • দেখতে হবে যাতে খুব গায়ে গায়ে না থাকে। তাহলে লেগে যাওয়ার আশঙ্কা থাকে।
  • বেশ কড়কড়ে করে ভাজতে হবে কলাগুলি। 
  • প্রথমে অনেকটা  বুদবুদ উঠবে তেলে। ঠিকমতো ভাজা হয়ে এলে বুদবুদ ওঠা কমে আসবে।
  • এর পর  কড়াই থেকে তুলে নিয়ে অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে সুস্বাদু কলার চিপস। 

কলার গুণ (Banana Benefits)

  • ওজন কমায়
  • হার্ট ভাল রাখে
  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
  • মনমেজাজ ভাল রাখে
  • খাবার হজম করায়

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Food Recipe: খুশির ইদে রেঁধে ফেলুন জিভে জল আনা হালিম

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget