এক্সপ্লোর

Belly Fat: ভুঁড়ি বাড়ছে বেলাগাম? খাওয়ায় লাগাম দিলেই কাজ হাসিল

Health Tips: পেটের মেদ ঝরাতে বিস্তর পরিশ্রম করলেও মনের মতো ফল পাওয়া যায় না। এক্ষেত্রে সহায় হতে পারে মেপে খাওয়া-দাওয়া করা।

কলকাতা: অফিস-বাড়ি-অফিস--এইভাবেই চলছে দিনের পর দিন। যাঁদের ব্যবসা রয়েছে, তাঁদেরও নাওয়া-খাওয়া ভুলে যেতে হয় কাজের চক্করে। এক জায়গায় বসে কাজ করা, দ্রুত খাওয়ার জন্য ফাস্টফুডে ভরসা করা- সব মিলিয়ে শরীরে ক্ষতি হচ্ছে- আর বৃদ্ধি হচ্ছে একটা জায়গায়-ভুঁড়ি। সোজা দাঁড়িয়ে মাথা নীচু করলে পায়ের আঙুলও চোখে পড়ে না আমাদের অনেকেরই। চিকিৎসকরা কিন্তু পেটের মেদ- বা ভুঁড়ি বৃদ্ধি নিয়ে বারবার সতর্ক করেন। ওবেসিটি (Obesity), ডায়াবেটিস (Diabetes), রক্তচাপ থেকে হার্টের অসুখ- নানা ধরনের রোগ সহজেই থাবা বসাতে পারবে যদি অনিয়ন্ত্রিত ভাবে মেদ বৃদ্ধি হয় শরীরে। 

অনেক সময়েই ওজন (Weight Loss) কমাতে পারলেও ভুঁড়ি কমে না। দেহের অন্যত্র মেদ ঝরে গেলেও পেটের মেদ ঝরাতে বিস্তর পরিশ্রম করলেও মনের মতো ফল পাওয়া যায় না। এক্ষেত্রে সহায় হতে পারে মেপে খাওয়া-দাওয়া করা। শরীরচর্চার সঙ্গে নিয়ন্ত্রিত ডায়েট সহজেই কমাতে পারে ভুঁড়ি (Belly Fat)। কোন কোন দিকে নজর?

প্রচুর ফাইবার:
ফাইবার (Fibre) হজমে সাহায্য করে। পাচনতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। যে খাবার আমরা খাই, তা যাতে ঠিকমতো পাচন হতে পারে তার জন্য় সাহায্য করে ফাইবার। পাশাপাশি, রক্তে শর্করার মাত্রা লাগামে রাখতে কাজ করে ডায়েটারি ফাইবার। ফলে উচ্চ-ফাইবার যুক্ত খাবার ওজন কমাতে পারে।

রিফাইন্ড কার্বোহাইড্রেটে না:
পরিশুদ্ধ কার্বোহাইড্রেট (Refined Carbs) শারীরবৃত্তীয় কাজের জন্য খুব একটা ভাল না। ওজন (Weight Gain) বৃদ্ধি করে দ্রুত। যেমন ময়দা (Maida)। যাঁদের প্রতিদিন ময়দার তৈরি খাবার খাওয়ার অভ্যাস রয়েছে, তাঁদের ওজন লাগামে আনা খুব সমস্যার। ময়দার তৈরি খাবার সরাতে হবে পাত থেকে। 

৪০-এর পর সাবধান:
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানবদেহের হজমের ক্ষমতাও কমতে থাকে। বিশেষ করে ৪০ পেরোলে অনিয়ন্ত্রিতভাবে খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়া প্রয়োজন। কারণ সেই সময় কার্বোহাইড্রেট হজমের শক্তিও কমে যায়। 

অল্প অল্প খাবার:
ওজন কমাতে চাইলে ভরপেট খাওয়া চলবে না। অল্প অল্প পরিমাণে খেতে হবে এবং সেখানেও উচ্চ ক্যালোরি (High Callories) যুক্ত খাবার রাখা চলবে না। তাহলে শরীর জমে থাকা ফ্যাট খরচ করবে প্রয়োজনীয় ক্যালোরি পেতে। একসঙ্গে অনেকটা খাবার খাওয়ার বদলে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর অল্প অল্প করে খাবার খেতে বলে থাকেন পুষ্টিবিদেরা। যদিও এমন করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নওযা প্রয়োজন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: সচেতনতা রুখতে পারে কর্কটের থাবা! দোরগোড়ায় বিশ্ব ক্যান্সার দিবস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget