এক্সপ্লোর

Belly Fat: পেটের মেদ অর্থাৎ 'বেলি ফ্যাট' কমাতে খাবারে কোন কোন ভেষজ উপকরণ এবং মশলা যোগ করবেন?

Spices And Herbs: ওজন কমাতে বিশেষ করে তলপেট অংশে জমে থাকা মেদ ঝরাতে কাজে লাগে বিভিন্ন ধরনের মশলা এবং ভেষজ উপকরণ। সেগুলি কী কী? জেনে নিন।

Belly Fat: ওজন কমানো (Weight Loss) সত্যিই একটি কষ্টসাধ্য বিষয়। পরিশ্রম যেমন হয়, তেমনই লাগে সময়। আর পেটের মেদ অর্থাৎ 'বেলি ফ্যাট' ঝরানো (Belly Fat) সবচেয়ে পরিশ্রমের। বিশেষ করে তলপেট অংশে জমে থাকা মেদ ঝরতে অনেক সময় লাগে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সঠিকভাবে খাওয়া-দাওয়া করলে আপনার পেটের মেদও ঝরতে বাধ্য। আর এর জন্য আপনি খাবারে যোগ করতে পারেন কয়েকটি মশলা এবং ভেষজ উপকরণ (Spices And Herbs)। সেগুলি কী কী, একনজরে তালিকাটা দেখে নেওয়া যাক।

আদা 

ভারতীয় রান্নায় আদার ব্যবহার প্রায় সর্বত্র লক্ষ্য করা যায়। এই মশলার রয়েছে অনেক গুণ। তার মধ্যে একটি হল ওজন কমাতে সাহায্য করা। আদা খিদে খিদে ভাব কমায়। এছাড়াও শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাহায্য করে আদা। এর মধ্যে এমন কিছু গ্যাসট্রিক এনজাইম রয়েছে যা বদহজমের সমস্যা দূর করে। খাবার সহজে হজম করায় এবং অ্যাসিডিটি, গ্যাস জাতীয় সমস্যা দূর করে। 

অশ্বগন্ধা 

অশ্বগন্ধা একটি খুবই উপকারি ভেষজ উপকরণ। এই অশ্বগন্ধার সাহায্যে পেটের মেদ কমানো সম্ভব হয়। অনেকে চায়ের মধ্যে অশ্বগন্ধা মিশিয়ে খেয়ে থাকেন। এনার্জি বৃদ্ধি করতে এবং ওজন কমাতে অশ্বগন্ধা খুব ভালভাবে কাজ করে। এছাড়াও অশ্বগন্ধা আমাদের শরীরে কর্টসলের পরিমাণ কমায়। তার ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। 

মেথি 

মেথি ভেজানো জল খেলে সহজে ওজন কমে। তাই অনেকেই সকালবেলা খালি পেটে মেথি ভেজানো জল খেয়ে থাকেন। এই পানীয় আমাদের শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। মেথি আমাদের শরীর মেটাবলিজম রেট বাড়ায় এবং তার ফলে কমে ওজন। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে মেথি। এছাড়াও খাবারের প্রতি যে ক্রেভিংস হয় অনেকসময় সেই প্রবণতা কমায় এই মেথি। 

দারচিনি 

ওজন কমাতে সাহায্য করে দারচিনি। এই মশলা অনেক রান্নাতেই ব্যবহার করা হয়। চায়ের মধ্যে দারচিনির গুঁড়ো মিশিয়ে খাওয়ারও চল রয়েছে। দারচিনি মেটাবলিজমের হার বৃদ্ধি করে। তার ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। এছাড়াও খাইখাই ভাব কমায় এই মশলা। নিয়ন্ত্রণে রাখে ব্লাড সুগারের মাত্রাও। 

হলুদ 

হলুদের রয়েছে অনেক গুণ। গরম জল কিং গরম দুধে হলুদ মিশিয়ে খেলে হজমের সমস্যা দূর হয়। কমে অ্যাসিডিটির প্রবণতা। এছাড়াও এই পানীয়ের রয়েছে আরও অনেক গুণ। ওজন কমাতেও সাহায্য করে হলুদ। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের শরীরের মেটাবলিজমের হার বৃদ্ধি করে। তার ফলে শরীরে জমে থাকা ফ্যাট বার্ন হয়ে যায় এবং ওজন কমে। 

আরও পড়ুন- করোনার নতুন ভ্যারিয়্যান্ট 'ফ্লার্ট' ! কতটা বিপজ্জনক 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget