এক্সপ্লোর

Brown Egg vs White Egg: কোন রঙের ডিম খাচ্ছেন? পুষ্টির হেরফের হচ্ছে কি?

Health Tips: অনেকসময়েই মনে করা হয় বাদামি ডিম বেশি পুষ্টিকর। সত্যিই কী তাই?

কলকাতা: সহজলভ্য এবং পুষ্টিকর, ডিমের কথা উঠলেই সবার আগে বলা যায় এই দুটি বিষয়। যাঁরা আমিষাশী, তাঁদের পুষ্টির অন্যতম উপাদান ডিম। আবার অনেকেই এমন রয়েছেন যাঁরা মাছ-মাংস খান না, কিন্তু তাঁদের ডায়েটে জায়গা পায় ডিম। অধিকাংশ ক্ষেত্রেই মুরগির ডিমই প্রধান খাদ্য। এমন গুরুত্বপূর্ণ একটি খাদ্য নিয়ে একটি বিশেষ প্রশ্ন বারবার শোনা যায়। কোন ডিম বেশি পুষ্টিকর। কারণ, বাজারে মূলত দুটি রংয়ের ডিমের দেখা মেলে। সাদা এবং বাদামি। অনেকসময়েই মনে করা হয় বাদামি ডিম বেশি পুষ্টিকর। সত্যিই কী তাই?

কেন আলাদা রং?
বাজারে যেমন সাদা ডিম দেখতে পাওয়া যায়। তেমনই কখনও কখনও চোখ পড়ে বাদামি ডিমের উপরেও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রঙের সঙ্গে ডিমের পুষ্টিগুণের কোনও সম্পর্ক নেই। কোন জাতের মুরগি,তার উপরেই নির্ভর করে ডিমের খোলসের রং। যেমন হোয়াইট লেগহর্ন প্রজাতির মুরগির ডিমের খোলসের রং সাদা। উল্টোদিকে প্লাইমাউথ রকস বা রোড আইল্যান্ড প্রজাতির মুরগির ডিমের খোলসের রং বাদামি। আরাকুয়ানা, ডংশিয়াং-সহ বেশ কিছু প্রজাতির মুরগি রয়েছে যাদের ডিমের খোলসের রং নীলাভ বা নীলচে সবুজ রঙেরও হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মুরগির পিগমেন্ট কী, তার উপরেই ডিমের খোলসের রং নির্ভর করে। 

অনেক সময় কোন পরিবেশে, কোন বয়সে মুরগি ডিম দিচ্ছে তার উপর ডিমের আয়তন, ডিমের খোলসের রঙের গাঢ়ত্ব নির্ভর করে। মুরগির ডায়েট এবং স্ট্রেসের উপরেও নির্ভর করে। অনেক সময় দেখা যায় কোনও ডিমের খোলস বাদামি রঙের। আবার কোনওটা হালকা বাদামি রং। এটি উপরিউক্ত কারণগুলির উপর নির্ভর করে। তবে এর জন্য রং একেবারে পাল্টে যায় না।

পুষ্টিগুণে হেরফের?
একাধিক ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, উচ্চ মাত্রায় প্রোটিন, ফলেট, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম থাকে ডিমে। অনেক সময় অনেকে মনে করেন বাদামি রঙের ডিম, সাদা ডিমের চেয়ে পুষ্টিকর বা অনেক বেশি প্রাকৃতিক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডিমের পুষ্টিগুণ প্রায় একই রকম থাকে। রং, আয়তন, গ্রেড-এর উপর নির্ভর করে না। 

তবে কীভাবে মুরগি পালন করা হচ্ছে, কী কী খাওয়ানো হচ্ছে, পরিবেশ কেমন, এর উপর ডিমের পুষ্টিগুণ নির্ভর করতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন দেখা গিয়েছে যে রোদে বেশিক্ষণ থাকলে সেই মুরগির ডিমে ভিটামিন ডি-এর পরিমাণ বেশি থাকে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।  

আরও পড়ুন: ভারতে প্রায় ৪০ শতাংশ আক্রান্ত ফ্যাটি লিভারে, কীভাবে চিনবেন রোগ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget