এক্সপ্লোর

Hair care tips: চুল গরম জল দিয়ে ধুতে ভয় পান ? কী হয় ধুলে

Hot water for hair wash: চুলে গরম জল দিতে অনেকেই ভয় পান। ভাবেন, এই বুঝি চুলের বারোটা বেজে গেল। সত্যিই কি বারোটা বেজে যায়?

কলকাতা: চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। তাই চুলের যত্ন নিতে হাজার একটা দিকে খেয়াল রাখতে হয়। নিয়ম করে স্নান করা, চুল ধোয়া, তার পাশাপাশি শ্যাম্পু করা রোজকার রুটিনের মধ্যে পড়ে। তবে এসব করতে গিয়ে কিছু ব্যাপারে সতর্ক থাকতে হয়। যেমন গরম জলে চুল ভেজান না অনেকে। শীতকাল মানেই এখন গরম জলে স্নান করার সময়। কিন্তু গরম জল অনেকেই চুলে দেন না। কারণ অনেকেই মনে করেন, গরম জল দিয়ে ধুলে পটাপট চুল উঠে যাবে। দুদিন গেলেই টাক পড়ে যাবে মাথায়‌‌। কিন্তু গরম জল দিয়ে স্নান করলে কি সত্যিই চুলের ক্ষতি হয়?  কী বলছে বিজ্ঞান? 

কেন চুলে গরম জল দেবেন (Hair wash with hot water)? 

চুলে গরম জল দেওয়া যায়। আর দিলে কোনও সমস্যাও হয় না। কিন্তু কখন গরম জল দেবেন, তা জানতে হবে। ঠিক সময়ে চুলে গরম জল দিলে অনেক উপকার। চুলে যেদিন শ্যাম্পু করেন, সেদিনই চুলে গরম জল দিন। তার আগে গরম জল কী উপকারে আসে, তা জেনে নেওয়া দরকার‌। বিশেষজ্ঞদের কথায়, গরম জল চুলের গোড়ায় একটি বিশেষ অনুভূতি বা সেনসেশন তৈরি করে। এটি চুলের কিউটিকলগুলি খুলে দেয়। এই কিউটিকলেই ময়লা জমে থাকে। এই ময়লা চুলকে দুর্বল করে দেয়। বাড়তে দেয় না। বরং এর জন্য কিছু ক্ষেত্রে চুল পড়া বেড়ে যায়। এই কিউটিকল খুলে গেলে সেখান থেকে ময়লা সাফ করে দেয় গরম জল। এতে চুলের স্বাস্থ্য আরও ভালো হয় বৈকি।

তাহলে ঠাণ্ডা জল কখন দেবেন (Hair wash with cold water)?

শ্যাম্পু করার পর কন্ডিশনার দেওয়ার নিয়ম। এই কন্ডিশনার ধোয়ার সময় ঠান্ডা জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জলের কাজ গরম জলের ঠিক উল্টো। যে কিউটিকলগুলি খুলে চুলের ময়লা সাফ করেছিল গরম জল, সেই কিউটিকলগুলিকেই বন্ধ করে দেয় ঠান্ডা জল। এতে চুলের গোড়া মজবুত থাকে। একইসঙ্গে স্ক্যাল্পের ময়লা সাফ হয়ে যায়‌। 

দুরকম জলই সমান কাজের! (Hot and cold water for hair wash)

শীতকাল বলে নয়, গরম জল সব ঋতুতেই এই কাজ করে। তাই চুলের যত্ন নিতে দুইরকম জলই সমান কার্যকরী। তবে শুধুই গরম জল দিয়ে স্নান করলে চলবে না। চুল ধোওয়ার সঠিক নিয়মটি মানতে হবে। তবেই চুল ওঠার বদলে আরও পরিষ্কার ও মজবুত হবে। এতে চুলের গ্রোথও বাড়বে।

আরও পড়ুন: Prostate Cancer: প্রস্টেট ক্যানসার বাড়ছে দিন দিন ! কারা এই মারণরোগের ফাঁদে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget