এক্সপ্লোর

Nitin Gadkari: উত্তর-পূর্বের পরিকাঠামোকে প্রাধান্য, শুধু পশ্চিমবঙ্গের জন্যই বরাদ্দ ১.৫ লক্ষ কোটি, ঘোষণা গডকড়ীর

ABP Live India Infrastructure Conclave 2025: ABP Live India Infrastructure Conclave 2025-এর মঞ্চ থেকে এই ঘোষণা করলেন গডকড়ী।

নয়াদিল্লি: আগামী দু’বছরে উত্তর-পূর্ব ভারতকে চেনা যাবে না বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গডকড়ী। কলকাতা-বারাণসী এক্সপ্রেস ওয়ে থেকে, ব্রহ্মপুত্রের নীচ দিয়ে সুড়ঙ্গপথ, একাধিক প্রকল্পের কথা জানালেন তিনি। সবমিলিয়ে উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামোকে ঢেলে সাজাতে জন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানালেন। (Nitin Gadkari)

ABP Live India Infrastructure Conclave 2025-এর মঞ্চ থেকে এই ঘোষণা করলেন গডকড়ী। জানালেন, আগামী দু’বছরে দেশের উত্তর-পূর্ব অংশের পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত এবং পার্বত্য অঞ্চলের জন্য National Highways & Infrastructure Development Corporation Limited-এর প্রতিষ্ঠা হয়েছে। (ABP Live India Infrastructure Conclave 2025)

গডকড়ী জানিয়েছেন, গুয়াহাটি রিং রোডের কাজ অর্ধেক সম্পূর্ণ হয়েছে। নতুন রাস্তার জন্য আরও ৬০০০ কোটি টাকার অনুমোদন মিলেছে। নুমালিগড় টুই টিউব টানেল তৈরি হবে। ব্রহ্মপুত্রের নীচ দিয়ে যাবে ওই সুড়ঙ্গপথ, যার জন্য ১২ হাজার কোটি বরাদ্দ হয়েছে। অরুণাচল প্রদেশের ফ্রন্টিয়ার হাইওয়ের জন্য বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা। 

গডকড়ীর দাবি, উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামোগত কাজ সিংহভাগই হয়ে গিয়েছে। বাকি কাজ চলছে। আগামী দিনে উত্তর-পূর্বের চেহারা পাল্টে যাবে। ভাল সড়কের জন্য জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে পর্যটন ব্যবসায় যথাক্রমে দুই এবং তিন গুণ বৃদ্ধি চোখে পড়েছে। উত্তর-পূর্বেও পর্যটন ব্যবসা তিন গুণ বাড়বে বলে আশাবাদী তিনি। গডকড়ীর দাবি, পর্যটন ক্ষেত্রে ৪৯ শতাংশ টাকাই কর্মসংস্থানের জন্য খরচ হয়। আগামী উত্তর-পূর্ব ভারতেও কর্মসংস্থা বাড়বে, দারিদ্র দূর হবে, কমবে বেকারত্বের যন্ত্রণা।

এর পাশাপাশি, শিলং-শিলচর নতুন গ্রিন হাইওয়ে তৈরি করা হবে ১৫ হাজার কোটি টাকা খরচ করে। কাজিরাঙা এলিভেটেড করিডর তৈরিতে ৬০০০ কোটি বরাদ্দ হয়েছে। সবমিলিয়ে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে উত্তর-পূর্বের জন্য পাশাপাশি, কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত ১০ হাজার ৫০০ কোটি টাকার হাই স্পিড করিডর তৈরি করা হবে। ১২ হাজার কোটি খরচ করা হবে পটনা থেকে পূর্ণিয়া পর্যন্ত। শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরিকাঠামোকে সাজাতেই ১.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

তবে উত্তর-ভারতের পরিকাঠামোকে ঢেলে সাজানোর কথা বললেও, কোথাও কোথাও যে খামতি রয়ে যাচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন গডকড়ী। বিশেষ করে পথ দুর্ঘটনা এবং তাতে প্রাণহানির ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তা কাম্য নয় বলে জানান তিনি। গডকড়ী জানিয়েছেন, আগে ১.৫ লক্ষ পথ দুর্ঘটনা হতো, এখন হয় ১ লক্ষ ৮০ হাজার। ১৮ থেকে ৩৪ বছর বয়সিরাই সবচেয়ে বেশি দুর্ঘটনার বলি হন।হেলমেট না পরার কারণে ৩০ হাজার মৃত্যু হয়। ট্রাক চালকরা সবচেয়ে বেশি গতির বলি হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget