এক্সপ্লোর

Health Tips: স্মার্টফোন ব্যবহারের উপকারিতাগুলো জানেন কি?

Smartphone: সম্প্রতি গবেষকরা একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে স্মার্টফোন ব্যবহারের বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানানো হয়েছে।

কলকাতা: মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে প্রায় প্রতি বাড়িতেই দ্বন্দ্ব লেগেই থাকে। পড়ুয়াদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, তার জন্য অভিভাবকেরা সারাক্ষণই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেন। আবার অনলাইন পড়াশোনার ক্ষেত্রেও অপরিহার্য হয়ে উঠেছে স্মার্টফোন। কিন্তু জানেন কি স্মার্টফোনও স্বাস্থ্যর বেশ কিছু উপকার করে? সম্প্রতি গবেষকরা একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে স্মার্টফোন (Smartphone) ব্যবহারের বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানানো হয়েছে।

স্মার্টফোন ব্যবহারের উপকারিতা-

সম্প্রতি গবেষকরা একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারকারী, স্মার্টওয়াচ ব্যবহারকারী এবং নানা ডিজিটাল জিনিসপত্র ব্যবহার করলে ব্যবহারকারীদের স্মৃতিশক্তি প্রখর হয়। একটি সমীক্ষা করা হয় সম্প্রতি। সমীক্ষাতে অংশ নিয়েছিলেন বিভিন্ন বয়সের মানুষেরা। সেখানে ১৮ থেকে ৭১ বছর বয়সী ব্যক্তিরা ছিলেন। তাঁদের মধ্যে কিছুজনকে নানা ডিজিটাল জিনিসপত্র ব্যবহার করতে দেওয়া হয়। এর মধ্যে স্মার্টফোন ছিল, স্মার্টওয়াচ ছিল। গবেষকরা জানাচ্ছেন, সমীক্ষা শেষে দেখা যায়, যাঁরা স্মার্টফোনের মতো ডিজিটাল জিনিসপত্র ব্যবহার করেছেন তাঁদের স্মৃতিশক্তি প্রখর হয়েছে যাঁরা ব্যবহার করেননি তাঁদের তুলনায়।

আরও পড়ুন - Dengue: ডেঙ্গি প্রতিরোধের ঘরোয়া ও আয়ুর্বেদিক পদ্ধতিগুলো জানা আছে?

প্রসঙ্গত, বর্তমানে কাজ থেকে পড়াশোনা সমস্ত ক্ষেত্রেই স্মার্টফোন ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। করোনা পরিস্থিতির সময় থেকে পড়ুয়ারা যেমন অনলাইন পড়াশোনায় বেশি অভ্যস্ত হয়েছে। তেমনই বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাসও। সারাদিন কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোনের স্ক্রিনের সামনে কাটছে বহু মানুষের জীবন। বিশেষজ্ঞরা জানান, এতে স্বাস্থ্যের যেমন ক্ষতিও হচ্ছে। চোখের ক্ষতি হচ্ছে। তেমনই সাম্প্রতিক গবেষণায় দেখা গেল, স্মৃতিশক্তি প্রখর হওয়ার মতো উন্নতিও হচ্ছে ব্যবহারকারীদের। তবে, এর পাশাপাশি গবেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে, কোনও কিছু অত্যধিক ব্যবহারই উপকারী নয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget